Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কর্নাটক নির্বাচনের ফলাফল ২০২৩: রাহুলের ভারত জোড়ো যাত্রাই ‘অমৃত’-ভাণ্ডার দিল কংগ্রেসকে, ভ্যানিস মোদী-ম্যাজিক

কর্নাটকে একক দক্ষতায় কংগ্রেস পরিবর্তন আনল। বিজেপিকে ম্লান করে জিতল কংগ্রেস। এমনকী মোদী-ম্যাজিকও ভ্যানিস হয়ে গেল কর্নাটকে। কিন্তু কোন জাদুবলে আমূল বদলে গেল গেল কংগ্রেস? বিজেপির ক্ষমতাকে খর্ব করে মানুষের মন জয় করে নিল তারা?

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাই কংগ্রেসের উত্তরণের সোপান তৈরি করে দিল। তারই সুফল পেল কংগ্রেস। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে যে যাত্রার সূচনা করেছিলেন রাহুল গান্ধী তা কেরল পেরিয়ে কর্নাটকে এসে ঝড় তুলে দিয়েছিল।

কর্নাটক নির্বাচনের ফলাফল ২০২৩

বিশেষজ্ঞরা বলেন, ভারত জোড়ো যাত্রায় সবথেকে বেশি ঝড় যদি কোনও রাজ্যে কংগ্রেস তুলে থাকে, তবে সে রাজ্য হল কর্নাটক। কর্নাটক থেকেই সবথেকে বেশি সাড়া পেয়েঠছেন রাহুল গান্ধী। যাঁর অর্থ বিজেপির ক্ষমতাচ্যুত হওয়া। দাক্ষিণাত্য থেকে বিজেপি-রাজের অবসান হওয়া।

ভারত জোড়ো যাত্রায় বেরিয়ে ভালোবাস বিলিয়ে দিয়েছিলেন রাহুল গান্ধী। দেশকে তিনি নতুন রূপে চিনেছিলেন। সেইসঙ্গে দেশকে নতুন করে ভাবতে শিখিয়েছিলেন। যে ভারতে ঘৃণা-বিদ্বেষের কোনো ঠাঁই নেই। ঠাঁই নেই হিংসা, মারামারি, সংঘাতের। আছে শুধু ভালোবাসা, প্রেম।

রাহুলের কথায়, কর্নাটক নির্বাচনে মানুষ ভালোবাসার শক্তি প্রদর্শন করেছে। মানুষের ভালোবাসার কাছে ম্লান হয়ে গিয়েছে বিজেপির ক্ষমতার দম্ভ। রাহুল গান্ধী ভারত জোড় যাত্রায় যে 'অমৃতে'র সন্ধান দিয়ে গিয়েছেন, তা-ই কংগ্রেসকে আলোর পথ দেখিয়েছে। আবারও কংগ্রেসে অন্ধকার দূর হয়ে নতুন সূর্যের উদয় হয়েছে।

কর্নাটক নির্বাচনের ফলাফল ২০২৩

রাহুল গান্ধীর নেতৃত্বে 'ভারত জোড়ো যাত্রা' ২০২২-এর ৩০ সেপ্টেম্বর চামরাজানগর জেলার গুন্ডলুপেটে কর্নাটকে প্রবেশ করে। এটি চামরাজানগর, মাইসুরু, মান্ড, তুমকুর, চিত্রদুর্গা, বেল্লারি এবং রাইচুর হয়ে এগিয়ে যায়। রাজ্যে প্রায় ২২ দিনে ৫০০ কিলোমিটার পথ পরিক্রমা করেছিলেন রাহুল গান্ধী।

আর রাহুলের ভারত জোড়ো যাত্রায় বিপুল জন সমাগম হয়েছিল এই কর্নাটকে। কর্নাটকের মানুষ দু-হাত তুলে আশীর্বাদ করেছিলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী মোট ৫১টি বিধানসভা কেন্দ্রে পরিক্রমা করেন ভারত জোড়ো যাত্রায়। সেই ৫১টির মধ্যে কংগ্রেস ৩৬টিতে জয়ী হয়েছে।

কর্নাটক নির্বাচনের ফলাফল ২০২৩

এই পরিসংখ্যানই বলে দিচ্ছে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা কতটা প্রভাব ফেলেছিল জনমানসে। যার ফলে কংগ্রেস নির্বাচনী সাফল্য পেতে শুরু করে দিল। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা কংগ্রেসের কাছে সত্যিই সঞ্জীবনী সুধা হয়ে ধরা দিয়েছে। একাধারে সংগঠনকে শক্তিশালী করেছে, অন্যধারে নেতা-কর্মীদের মধ্যে ঐক্য ও সংহতির বীজ ঢুকিয়ে দিয়েছে।

আজ আর অস্বীকার করার জায়গা নেই যে, 'ভারত জোড়ো যাত্রা' ভারতীয় রাজনীতিতে একটি দিগন্ত উন্মোচিত করেছিল। দেশবাসী যেন এমনই কিছুরই একটা অপেক্ষা করছিলেন। কর্নাটকে ভারত জোড়ো যাত্রা মানুষের মনে গেঁথে গিয়েছিল, তারই প্রতিফলন ঘটেছে কর্নাটকের বিধানসভা নির্বাচনের ফলাফল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+