শুরুতেই হোঁচট, একটি আসনে পিছিয়ে সিদ্দারামাইয়া

ভোট গণনার শুরুতেই খবর কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দুটি কেন্দ্র থেকেই পিছিয়ে পড়েছেন।

কর্ণাটকে ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। চলছে পুরোদমে। মূল লড়াই মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে। কোন দল শেষ অবধি শেষ হাসি হাসে সেটাই এখন দেখার। ভোট গণনার শুরুতেই খবর কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দুটি কেন্দ্র থেকেই পিছিয়ে পড়েন। শেষ অবধি একটি আসনে এগিয়ে গেলেও অপরটিতে পিছিয়ে রয়েছেন।

শুরুতেই হোঁচট, দুটি আসনেই পিছিয়ে সিদ্দারামাইয়া

সিদ্দারামাইয়া এবছর দুটি কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন। একটি হল বাদামি ও অপরটি চামুণ্ডেশ্বরী। তার মধ্যে দুটি কেন্দ্রেই তিনি পিছিয়ে পড়েন। পরে বাদামিতে এগিয়ে গেলেও চামুণ্ডেশ্বরীতে ৮ হাজারের বেশি ভোটে তিনি পিছিয়ে রয়েছেন।

ইতিমধ্যে গণনা শুরু হওয়ার পর থেকে কংগ্রেস ৩৬টি কেন্দ্রে, বিজেপি ৩৫টি কেন্দ্রে ও জেডিএস ২১টি কেন্দ্রে এগিয়ে রয়েছে। এখনও কোনও দল একটিও আসন জেতেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+