রাত পোহালেই ভোটের রেজাল্ট, কর্নাটকে কারা করবে বাজিমাত?
রাত পোহালেই কর্নাটক বিধানসভা নির্বাচনের ফল বেরোবে। সকাল আটটা থেকে রাজ্যের ৩৬ টি কেন্দ্রে ২২৪ টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযাযী এবার কর্নাটকে ভোট পড়েছে ৭৩.২৯ শতাংশ।
বুধবার ভোটগ্রহণের পরে বিভিন্ন সংস্থার করা এক্সিট পোলের ফল প্রকাশিত হয়েছে। যেখানে অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলেছে, কংগ্রেস ৪৩ শতাংশ ভোট পেতে পারেষ তারা ১২২-১৪০ টি আসন পেতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছে তারা। অন্যদিকে গেরুয়া শিবির ৩৫ শতাংশ ভোট পেতে পারে, তারা ৬২ থেকে ৮০ টি আসন পেতে পারে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, তাঁর দল এবার সংখ্যাগরিষ্ঠতা পাবে। আর আসন সংখ্যার নিরিখেরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, সংখ্যাই বলে দেবে কংগ্রেসকে কী করতে হবে।
জেডিএসের সঙ্গে আলোচনার প্রসঙ্গটি তিনি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, কংগ্রেস ভোট গণনার আগে কারও কাছে যাচ্ছে না। ভোটের পরের দিন এক জেডিএস নেতা দাবি করেছিলেন কংগ্রেস ও বিজেপি উভয়েই তাদের সঙ্গে যোগাযোগ করেছে।
অন্যদিকে কর্নাটকের তৃতীয় শক্তি বলে পরিচিত জেডিএস ২০-২৫ টি আসন পেতে পারে। যা তাদের ২০১৮-র আসন সংখ্যা থেকে কম। ২০১৮-তে বিজেপি ১০৪টি আসন নিয়ে একক বৃত্তম দল হয়েছিল। কংগ্রেস পেয়েছিল ৮০ টি আসন। আর জেডিএস পেয়েছিল ৩৭ টি আসন।

২০১৮ সালে কর্নাটকের জনগণের মতামতে কোনও স্পষ্ট ইঙ্গিত ছিল না। যে কারণে প্রথমে কংগ্রেস ও জেডিএস মিলে সরকার গঠন করে। তবে একবছর পরে বিজেপি এই দুই দলে ভাঙন ধরিয়ে সরকার গঠন করে। মুখ্যমন্ত্রী হন বিএস ইয়েদুরাপ্পা। পরে অবশ্য মুখ্যমন্ত্রী পরিবর্তন করে বিজেপি। বাসবরাজ বোম্বাইকে মুখ্যমন্ত্রী করে বিজেপি।
পরবর্তী সময়ে ২০১৯-এ উপনির্বাচনে বিজেপি ১৫ টি আসনের মধ্যে ১২টি দখল করে বিধায়ক সংখ্যা ১১৬-তে নিয়ে যায়। কংগ্রেস ও জেডিএসের আসন সংখ্যা কমে হয় যাক্রমে ৬৯ ও ২৯। ২২৪ আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতা পেতে প্রয়োদন ১১৩ টি আসনের।












Click it and Unblock the Notifications