কর্নাটক নির্বাচনের ফলাফল ২০২৩: আজ দিল্লিতে হাইভোল্টেজ বৈঠক, সিদ্দারামাইয়া না শিবকুমার কার ভাগ্যে ছিঁড়বে শিকে

কর্নাটকে মুখ্যমন্ত্রী পদ নিয়ে জোর জল্পনা। সিদ্দারামাইয়া না ডিকে শিবকুমার কার দিকে ঝুঁকবে পাল্লা তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। আজই দিল্লিতে বসছে হাইভোল্টেজ বৈঠক। দুপুরেই আজ দিল্লিতে পৌঁছে গিয়েছে সিদ্দারামাইয়া।

এদিকে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। যদিও ডিকে শিবকুমারের দিকেই পাল্লা ভারী। ডিকে শিবকুমার মুখ্যমন্ত্রী হোন সেটা চাইছেন লিঙ্গায়েতরা। এমনই জল্পনা শুরু হয়েছে। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

কর্নাটক নির্বাচন

আজ দুপুরেই দিল্লি উড়ে যাচ্ছেন সিদ্দারামাইয়া। গতকালই সেখানে পৌঁছে গিয়েছেন ডিকে শিবকুমার। প্রথমে আজ মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার কথা বলা হলেও পরে জানা যাচ্ছে আগামীকাল এই নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করবে কংগ্রেস হাইকমান্ড। মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জয়ী বিধায়কদের মধ্যে এক প্রস্থ ভোটাভুটি হয়ে গিয়েছে। রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন, যথা সময়েই হাইকমান্ড কর্নাটকের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবে।

কর্নাটক

এদিকে ভোটের ফলাফল প্রকাশের পরেই কর্নাটকের কংগ্রেস বিধায়কদের একটি রিসর্টে রাখা হয়েছে। গতকাল হাইকমান্ড তিন অবজারভার নিয়োগ করেছিল বিধায়কদের মুখ্যমন্ত্রী পদ নিয়ে মতামত নেওয়ার জন্য। সেই রিপোর্ট আজ খাড়গের কাছে জমা দেবেন অবজারভাররা। ইতিমধ্যেই তাঁরা দিল্লি পৌঁছে গিয়েছেন।

মনে করা হচ্ছে কংগ্রেস মুখ্যমন্ত্রীর সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদ তৈরি করবে কর্নাটকে। ডিকে শিবকুমারকে ডেপুটি মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্তও নেওয়া হতে পারে। কিন্তু তাতে নতুন করে অসন্তোষ দেখা দিতে পারে কারণ উপমুখ্যমন্ত্রী পদে জন্য ডিকে শিবকুমারকে বসানো হোক সেটা চাইছেন না তাঁর অনুগামীরা। তাঁরা ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রী পদে বসাতে চাইছেন।

‌এদিকে সিদ্দারামাইয়া দিল্লিতে রওনা হয়ে গেলেও আজ ডিকে শিবকুমার দিল্লি যাচ্ছেন না বলে জানিয়েছেন। তাতে নতুন চাপ বেড়েছে কংগ্রেসের শিবিরে। যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়ে ডিকে শিবকুমার জানিয়েছেন, আজ তাঁর জন্মদিন। সেকারণে তিনি দিল্লি যাচ্ছেন না। সিদ্দারামাইয়ার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছে রাজনৈতিক মহল। আর ডিকে শিবকুমারকে উপমুখ্যমন্ত্রী করা হবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+