Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কর্নাটক নির্বাচনের ফলাফল ২০২৩: ভারতকে ঐক্যবদ্ধ করতে রাজনীতির জয়! কংগ্রেসের জয়ে প্রতিক্রিয়া প্রিয়াঙ্কা গান্ধীর

দীর্ঘ সময় পরে কোনও রাজ্যের বিধানসভা নির্বাচনে পরিষ্কার জয় পেল কংগ্রেস। জয়ের পরে রাহুল গান্ধী বলেছিলেন এই জয় ঘৃণার বিরুদ্ধে ভালবাসার জয়। দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বললেন, এই জয় ভারতকে ঐক্যবদ্ধ করতে রাজনীতির জয়।

টুইট বার্তায় প্রিয়াঙ্কা গান্ধী ভডরা কংগ্রেসকে ঐতিহাসিক সমর্থনের জন্য কর্নাটকবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, এই জয়ে কংগ্রেসের ইস্যুগুলি প্রাধান্য পেয়েছে। তিনি বলেছেন, কর্নাটকের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া জয় এটি। এই জয় ভারতকে ঐক্যবদ্ধ করতে রাজনীতির জয় বলে জানিয়েছেন তিনি।

priyanka gandhi

প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের পরিশ্রমী নেতা ও কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। বলেছেন, তাঁদের কঠোর পরিশ্রম সেরা ফল দিয়েছে। রাজ্যের জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কংগ্রেস অক্রান্ত পরিশ্রম করবে বলে জানিয়েছেন তিনি। শেষে তিনি বলেছেন, জয় কর্নাটক, জয় কংগ্রেস।

এর আগে রাহুল গান্ধী কর্নাটকে দলের ফলাফলের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এই নির্বাচনে একদিকে শাসক ঘনিষ্ঠ পুঁজিবাদীদের শক্তি ছিল, অন্যদিকে দরিদ্র জনগণের শক্তি ছিল। শাসক ঘনিষ্ঠ পুঁজিবাদীদের শক্তি দরিদ্র জনগণের শক্তির কাছে হেরে গিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

priyanka gandhi

কংগ্রেসের এই জয়ে সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, কংগ্রেসকে এই সমর্থন দেওয়ার জন্য তিনি রাজ্যের জনগণকে ধন্যবাদ জানাচ্ছেন। কংগ্রেসের প্রতি রাজ্যবাসীর বিশ্বাস ধরে রাখবেন বলে জানিয়েছেন তিনি। কংগ্রেসের ইস্তেহারে সমাজকল্যাণমূলক যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত কংগ্রেস কর্নাটকে ১৩৬ টি আসনে জয়ী হয়েছে কিংবা এগিয়ে রয়েছে। অন্যদিকে বিজেপির ঝুলিতে ৬৪ টি আসন। জেডিএসের ঝুলিতে ২০টি আসন। ভোটের আগে জেডিএসকে নির্ণায়ক শক্তি ধরা হলেও, কংগ্রেস বেশি আসন পাওয়ায় তাদের আর দরকার পড়বে না আপাতত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+