কর্নাটক নির্বাচনের ফলাফল ২০২৩: বজরং দলকে নিষিদ্ধ করার এক প্রতিশ্রুতিতেই পুরনো মাইসোর কংগ্রেসের দখলে

কর্নাটকে কংগ্রেসের জয়ের বড় ফ্যাক্টর যে হয়েছিল বজরং দলকে নিষিদ্ধ করার প্রতিশ্রুতি তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ধর্মের ভিত্তিতে রাজনীতি যে মানুষ আর চাইছে না সেটা বিজেপিকে বুঝিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট কর্নাটকে কংগ্রেসেরপ এই জয়।

সিদ্দারামাইয়া প্রার্থী হয়েছিলেন এই পুরনো মাইসোরের বরুনা থেকে। মূলত মুসলিম অধ্যুষিত এলাকা এটি। শুধু পুরনো মাইসোলেই ১৪টি আসন পেয়েছে কংগ্রেস। এখনও রেকর্ড বলে মনে করা হচ্ছে। বিজেপি সেখানে নাম মাত্র ভোট পেয়েছে অন্যদিকে জেডিএসের আসন সংখ্যাও কমেছে এই কেন্দ্রে। যেখানে জেডিএসের দাপট ছিল সেখানে ১৪টি আসন কমে গিয়েছে।

কর্নাটক নির্বাচনের ফলাফল ২০২৩

এই এলাকায় ভোক্ষালিগ্গারা সাধারণত জেডিএসকে ভোট দিয়ে থাকে। আর মুসলিম ভোটাররা ভাগাভাগি করে জেডিএস এবং কংগ্রেসকে ভোট দেয়। তারপরে বেঙ্গালুরুতে তাঁদের প্রদেশ থেকে একজন মুখ্যমন্ত্রী যাতে যায় তার জন্য আরও বেশি করে সিদ্দারামাইয়াকে জিতিয়ে আনা।

এক প্রতিশ্রুতিতেই পুরনো মাইসোর কংগ্রেসের দখলে

তবে বজরং দল নিষিদ্ধ করাই যে বড় ফ্যাক্টর হয়ে দাড়িয়েছিল কংগ্রেসের এই জয়ে তাতে আর কোনও সন্দেহ নেই। কারণ বোম্বাই সরকারের হিজাব নিষিদ্ধ করার নীতি তুমুল বিক্ষোভ শুরু করেছিল কর্নাটকে। মুসলিমরা প্রবল আপত্তি জানিয়েছিল। কংগ্রেসের বজরং দল নিষিদ্ধ করার পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে বজরং বলি নিয়ে প্রচার শুরু করেছিল বিজেপি। কিন্তু সেটা ধোপে টেকেনি। কংগ্রেসের এই ফলাফলই তা প্রমাণ করে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+