কর্নাটক নির্বাচনের ফলাফল ২০২৩: কংগ্রেসের জয়ে ট্রেন্ড অটুট! বিজেপি ভাঙতে পারল না পুরনো রেকর্ড
এই প্রতিবেদন লেখার সময় কর্নাটক নির্বাচনের ফল ২০২৩ (Karnataka Election Results 2023) কংগ্রেস ১৩২ টি আসনে এবং বিজেপি ৬৪ টি আসনে এগিয়ে রয়েছে। এখনও নির্দিষ্ট করে জেতার খবর আসেনি। তবে কর্নাটকে কংগ্রেস যে পরবর্তী সরকার গঠন করতে চলেছে তা পরিষ্কার। সেইসঙ্গে তারা রাজ্যের ট্রেন্ডও অক্ষুণ্ণ রাখল।
দেশের অনেক রাজ্যেই প্রতি পাঁচ বছরে সরকার বদলের রীতি রয়েছে। সাম্প্রতিক সময়ে ২০২১-এ কেরলে এর ব্যক্তিক্রম হয়েছে। আবার রীতি বজায় রেখে হিমাচল প্রদেশে ক্ষমতা ফিরেছে কংগ্রেসের কাছে। সেই রীতিতেই এবার কর্নাটকের ক্ষমতা ফিরতে চলেছে কংগ্রেসের কাছে।

২০২৪-এ সাধারণ নির্বাচন। সেই নির্বাচনের আগে কর্নাটক বিধানসভা নির্বাচনে জয় বিজেপির কাছে জরুরি ছিল। যেমন ২০২৩-এর মধ্যে রাজস্থান-সহ যেসব রাজ্যে বিধানসভা ভোট রয়েছে, সেই সব জায়গায় গেরুয়া শিবিরের জয়ও জরুরি। কিন্তু জনগণের রায় মাথা পেতে নিতে হয় রাজনৈতিক দলগুলিকে। তা সে ট্রেন্ড হোক কিংবা ব্যতিক্রমী হোক।
পরপর একাধিক টার্মে ক্ষমতা ধরে রাখা ব্যতিক্রমীই বটে। সারা ভারতে বড় রাজ্যগুলির মধ্যে ব্যতিক্রমী ছিল পশ্চিমবঙ্গ। পরপর ৩৪ বছরের বাম শাসনের পরে পরপর তৃতীয় টার্মে তৃণমূল সরকার চালাচ্ছে। কর্নাটকের ক্ষেত্রে ব্যতিক্রমী ঘটনা ঘটেছিল ৩৮ বছর আগে।
তারপর গত ৩৮ বছরে কর্নাটকের কংগ্রেস হোক কিংবা জনতা দল কিংবা বিজেপি কেউই পরপর দুটি টার্মের জন্য ক্ষমতা ধরে রাখতে পারেনি। তবে সারা দেশে একের পর এক নির্বাচনে বিজেপির জয়ে অনেকেই ধরে নিয়েছিলেন বিজেপি হয়ত এবার কর্নাটকের ৩৮ বছরের রেকর্ড ব্রেক করবে। কিন্তু তা আর হল না।

একবার দেখে নেওয়া যাক ৩৮ বছর আগে ঠিক কী হয়েছিল। কর্নাটকে পরপর সরকার তৈরি করার শেষ রেকর্ড ছিল কংগ্রেস বিরোধী বলে পরিচিত রামকৃষ্ণ হেগড়ের। ১৯৮৩ থেকে ১৯৮৫ পর্যন্ত জনতা পার্টির সংখ্যালঘু সরকার চালানোর পরে তিনি ফের নির্বাচনে জিতে কর্নাটকের ক্ষমতা দখল করেন। কর্নাটকে তিনিই প্রথম অকংগ্রেসি সরকারের নেতৃত্ব দিয়েছিলেন।

উল্লেখযোগ্য ঘটনা হল, ১৯৮৪-তে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে পক্ষে রাজীব গান্ধীকে ভোট দেয় দেশবাসী। সেই নির্বাচনে জনতা পার্টি কর্নাটকে শোচনীয় ফল করে। কিন্তু লোকসভা নির্বাচনের মাত্র তিনমাস পরে হওয়া কর্নাটক বিধানসভার নির্বাচনে রামকৃষ্ণ হেগড়ের জনতা পার্টি ১৩৯ টি আসন নিয়ে বিধানসভায় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায় এবং রেকর্ড তৈরি করে।
১৯৮৯ সালে কর্নাটকের নির্বাচনে ক্ষমতা দখল করে কংগ্রেস। সেই সময়ে জননা পার্টির পরপর দুবার কর্নাটকে ক্ষমতা দখলের রেকর্ড গত ৩৮ বছরে এখনও কোনও দল ভাঙতে পারেনি। ২০২৩-এর নির্বাচনেও তা অটুট রয়ে গেল।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications