কর্নাটক নির্বাচনের ফলাফল ২০২৩: কর্নাটকে কংগ্রেসের জয়! কার্যত বিজেপি মুক্ত দক্ষিণ ভারত
বিপুল সংখ্যাগরিষ্ঠতার পরে কর্নাটকে ক্ষমতা দখল করতে চলেছে কংগ্রেস। এই প্রতিবেদন লেখার সময় কর্নাটক নির্বাচনের ফল ২০২৩ (Karnataka Election Results 2023) কংগ্রেস ১৩৬, বিজেপি ৬৪, জেডিএস ২০ এবং অন্যরা ৪ টি আসনে এগিয়ে রয়েছে। এবার এই হারে বিজেপি কার্যত তাদের দক্ষিণ ভারতের প্রবেশ পথও হারালো।
দক্ষিণের পাঁচটি রাজ্যের মধ্যে বিজেপির সংগঠন সব থেকে বেশি শক্ত এই কর্নাটকেই। কিন্তু এবার সেই কর্নাটকের ক্ষমতা হারালো বিজেপি। এখনও পর্যন্ত কর্নাটক ছাড়া দক্ষিণ ভারতের বাকি চার রাজ্যে বিজেপি সংগঠন যে শক্তিশালী তা প্রমাণিত হয়নি।

কর্নাটকের প্রতিবেশী রাজ্য তেলেঙ্গানা। সেই তেলেঙ্গানায় বিজেপি অবশ্যই শক্তি বাড়িয়েছে। তারা সেখানে ক্ষমতাসী ভারত রাষ্ট্রীয় সমিতিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। সেখানে এই বছরের শেষে ১১৯ টি আসনের নির্বাচন রয়েছে। তখনই বোঝা যাবে সেই রাজ্যে বিজেপির আসল পরিস্থিতি।
কর্নাটকের পূর্ব দিকের অপর প্রতিবেশী হল অন্ধ্রপ্রদেশ। সেখানে ক্ষমতায় রয়েছে ওয়াইএসআর কংগ্রেস। ২০১৯ সালে ১৭৫ টির মধ্যে ১৫১ টি আসন জিতে বিপুল সংখ্যাগিরষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে ওয়াইএসআর কংগ্রেস। সেখানে সরকারি বিরোধী বলতে তেলেগু দেশ পার্টি।
কর্নাটকের দক্ষিণে রয়েছে তামিলনাড়ু। সেখানে ক্ষমতায় রয়েছে ডিএমকে। তারা আপাতত প্রবলভাবে বিজেপি বিরোধী। আর ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভা অস্তিত্বই নেই বিজেপি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা কোনও আসন পায়নি।

কর্নাটকের দক্ষিণ পশ্চিমে রয়েছে বাম শাসিত কেরল। সেখানে সাধারণভাবে ৫ বছর অন্তত ক্ষমতা বদলের রীতি থাকলেও সেই রীতি ভেঙে যায় ২০২১-এর নির্বাচনে। বামেরাই পরপর দুবার সেখানে ক্ষমতা দখল করে। কেরলেও বিজেপির অস্তিত্ব সেইভাবে নেই।
কর্নাটক বিধানসভা নির্বাচনের ফলাফল বিজেপির কাছে যে বড় ধাক্কার তা আর বলার অক্ষেক্ষা রাখে না। সেই কারণে এক শীর্ষ বিজেপি নেতা বলেছেন, পুরো ফলাফল পাওয়ার পরে তারা বিশ্লেষণ করবেন এবং সেরকমভাবে পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সেই পথেই আগামী লোকসভা নির্বাচনের জন্য দলকে পুনর্গঠিত করার চেষ্টা করা হবে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications