Karnataka Election Exit Poll LIVE: কর্নাটক ফের ত্রিশঙ্কু, কংগ্রেস এগিয়ে, কোথায় দাঁড়িয়ে বিজেপি-জেডিএস?

কর্নাটকে ভোট শেষে জেনে নেওয়ার পালা বুথ ফেরত সমীক্ষার ফল (Karnataka Poll of Exit Polls)। এবার শক্ত ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে কংগ্রেস। অন্তত জনমত সমীক্ষায় তেমনটাই আভাস ছিল। আভাস ছিল সুবজ ঝড় আছড়ে পড়ার। বিজেপির চ্যালেঞ্জ এবার সেই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থামিয়ে মোদী-ম্যাজিকে আবারও দক্ষিণ ভারতের রাজ্য জয় করার।

কর্নাটক বিধানসভায় ২২৪ আসনে ভোটগ্রহণ হয়ে গেল বুধবার। জনতার রায় কোন দিকে তার আভাস দিতে বিভিন্ন সমীক্ষক সংস্থা প্রস্তুত। ভোট মিটলেই আসতে শুরু করবে বুথ ফেরত সমীক্ষার ফল। কোন সংস্থা কাকে এগিয়ে রাখে, তা জানতে চোখ রাখুন বাংলা ওয়ান ইন্ডিয়ার পেজে। পান প্রতি মুহূর্তের আপডেট।

Karnataka Exit Poll Results 2023

May 10, 2023, 10:17 pm IST

মিলবে কি সমীক্ষা?

কর্নাটকের বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেস বেশিরভাগ সমীক্ষার ফলাফলে কিছুটা এগিয়ে থাকলেও ফলাফল বেরোলে কে এগিয়ে থাকে, সেদিকেই এখন সকলে তাকিয়ে। অনেক সময় সমীক্ষা মিলে যায়, অনেক সময় একেবারেই মেলে না। এবছর কী হয় সেটাই দেখার।
May 10, 2023, 8:57 pm IST

শেট্টার আশাবাদী

কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়বে। অন্য কোনও দল, বিশেষ করে জেডিএসের সঙ্গে জোটে আগ্রহী নয় কংগ্রেস, স্পষ্ট করে দিয়েছেন জগদীশ শেট্টার।
May 10, 2023, 8:35 pm IST

বোম্মাই আশাবাদী

কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই আশাবাদী ফের একবার বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে ফিরবে।
May 10, 2023, 8:34 pm IST

কী বলছেন শিবকুমার

এক্সিট পোলের ফলাফল সামনে আসার পরে কংগ্রেস নেতা শিবকুমারের মত, আমি এসবে বিশ্বাস করি না। কংগ্রেস ১৪৬টির বেশি আসন পাবে।
May 10, 2023, 8:23 pm IST

চাণক্যর সমীক্ষা

চাণক্যর সমীক্ষার সমীক্ষা বলছে কর্নাটকে বিজেপি পেতে পারে ৯২টি আসন, কংগ্রেস পেতে পারে ১২০টি আসন, জেডিএস পেতে পারে ১২টি আসন।
May 10, 2023, 8:07 pm IST

রাজনীতির সমীক্ষা

রাজনীতির সমীক্ষা বলছে, বিজেপি ১০০টি আসন পেতে পারে, কংগ্রেস পেতে পারে ৯২টি আসন। জেডিএস ৩১টি ও অন্যান্যরা ১টি আসন পেতে পারে।
May 10, 2023, 8:03 pm IST

নিউজ নেশনের বুথ ফেরত সমীক্ষা

নিউজ নেশনের বুথ ফেরত সমীক্ষা বলছে কর্নাটকে বিজেপি ১১৪টি আসন পেতে পারে। কংগ্রেস ৮৬টি, জেডিএস ২১ ও অন্যান্যরা ৩টি আসন পেতে পারে।
May 10, 2023, 7:57 pm IST

ইন্ডিয়া টিভি সমীক্ষা

কর্নাটকের নির্বাচন শেষে ইন্ডিয়া টিভির বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে কংগ্রেস। তারা পেতে পারে ১১০-১২০টি আসন, বিজেপি ৮০-৯০টি আসন, জেডিএস ২০-২৪টি আসন ও অন্যান্যরা ১-৩টি আসন পেতে পারে।
May 10, 2023, 7:50 pm IST

টাইমস নাও সমীক্ষা

টাইমস নাও সমীক্ষা বলছে কর্নাটকে কংগ্রেস ১১৩, বিজেপি ৮৫, জেডিএস ২৩ ও অন্যান্যরা ৩টি আসন পেতে পারে। অর্থাৎ এক্ষেত্রে কংগ্রেস সরকার গড়ার জায়গায় চলে যেতে পারে বলে সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে।
May 10, 2023, 7:13 pm IST

নিউজ নেশনের বুথ ফেরত সমীক্ষা

সমীক্ষায় কংগ্রেস ৮৬ টি আসন, বিজেপি ১১৪ টি, জেডিএস ২১ টি এবং অন্যান্যরা ০৩ টি আসন পেতে পারে।
May 10, 2023, 7:12 pm IST

টিভি ৯ ভারতবর্ষের বুথ ফেরত সমীক্ষা

সমীক্ষায় কংগ্রেস ৯৯-১০৯ টি আসন, বিজেপি ৮৮-৯৮ টি, জেডিএস ২১-২৬ টি এবং অন্যান্যরা ০-৪ টি আসন পেতে পারে।
May 10, 2023, 7:11 pm IST

জন কি বাতের বুথ ফেরত সমীক্ষা

সমীক্ষায় কংগ্রেস ৯১-১০৬ টি আসন, বিজেপি ৯৪-১১৭ টি, জেডিএস ১৪-২৪ টি এবং অন্যান্যরা ০-২ টি আসন পেতে পারে।
May 10, 2023, 7:09 pm IST

এবিপি সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা

সমীক্ষায় কংগ্রেস ৮১-১০১ টি আসন, বিজেপি ৬৬-৮৬ টি, জেডিএস ২০-২৭ টি আসন পেতে পারে।
May 10, 2023, 7:00 pm IST

এশিয়ানেট নিউজের বুথ ফেরত সমীক্ষা

সমীক্ষায় কংগ্রেস ৯১-১০৬ টি আসন, বিজেপি ৯৪-১১৭ টি, জেডিএস ১৪-২৪ টি এবং অন্যান্যরা ০-২ টি আসন পেতে পারে।
May 10, 2023, 6:59 pm IST

টিভি ৯ কন্নড়ের বুথ ফেরত সমীক্ষা

সমীক্ষায় কংগ্রেস ১০০-১১২ টি আসন, বিজেপি ৮৩-৯৫টি, জেডিএস ২১-২৯ টি এবং অন্যান্যরা ২-৬ টি আসন পেতে পারে।
May 10, 2023, 6:57 pm IST

রিপাবলিকের বুথ ফেরত সমীক্ষা

সমীক্ষায় বিজেপি ৮৫-১০০টি আসন, কংগ্রেস ৯৪-১০৮টি, জেডিএস ২৪-৩২টি এবং অন্যান্যরা ২-৬টি আসন পেতে পারে।
May 10, 2023, 6:55 pm IST

জি নিউজের বুথ ফেরত সমীক্ষা

সমীক্ষায় বিজেপি ৭৯-৯৪টি আসন, কংগ্রেস ১০৩-১১৮টি, জেডিএস ২৫-৩৩টি এবং অন্যান্যরা ২-৫টি আসন পেতে পারে
May 10, 2023, 6:45 pm IST

সমীক্ষার ফলাফলের পালা

কর্নাটক বিধানসভা ভোট শেষ হওয়ার পর বুথ ফেরত সমীক্ষার ফল বেরোবে। বিভিন্ন সমীক্ষক সংস্থা তাদের বুথ ফেরত সমীক্ষার ফল বের করছে। আসুন দেখে নেওয়া যাক কার সমীক্ষা কী বলছে।
May 10, 2023, 5:33 pm IST

কর্নাটকের ভোটপর্ব ছিল এক দফায়। তা শেষ হতে চলেছে। ৬টার পর শুরু হবে বুথ ফেরত সমীক্ষা। সেই সমীক্ষার আভাসের অপেক্ষায় প্রহর গোনা শুরু।
May 10, 2023, 4:59 pm IST

সমীক্ষা অনুযায়ী কংগ্রেস পেতে পারে ৩৯ থেকে ৪২ শতাংশ ভোট। আর বিজেপি পেতে পারে ৩৩ থেকে ৩৬ শতাংশ ভোট। জেডিএস ভোট পেতে পারে ১৫ থেকে ১৮ শতাংশ।
May 10, 2023, 4:59 pm IST

এই সমীক্ষা অনুযায়ী জেডিএস পেতে পারে ২৩ থেকে ২৮টি আসন। গতবার তারা পেয়েছিল ৩৭টি আসন।
May 10, 2023, 4:58 pm IST

লোক পোলের মেগা সার্ভে জানাচ্ছে বিজেপি এবার পেতে পারে ৫৯ থেকে ৬৫টি আসন।
May 10, 2023, 4:53 pm IST

সমীক্ষা বলছে কংগ্রেস সেই ম্যাজিক ফিগার ছাড়িয়ে যাবে সহজেই। কংগ্রেস গতবারের থেকে দেড়গুণেরও বেশি আসন লাভ করতে পারে বলেও আভাস।
May 10, 2023, 4:52 pm IST

লোক পোলের সমীক্ষা অনুযায়ী কংগ্রেস পেতে চলেছে ১২৯ থেকে ১৩৪টি আসন। ২২৪ আসনবিশিষ্ট কর্নাটকে ম্যাজিক ফিগার ১১৩।
May 10, 2023, 4:50 pm IST

এই সমীক্ষা অনুযায়ী জেডিএস পেতে পারে ২১ থেকে ২৯টি আসন। গতবার তারা পেয়েছিল ৩৭টি আসন। এবার গতবারের থেকেও খারাপ ফল করবে জেডিএস।
May 10, 2023, 4:49 pm IST

এবিপি-সি ভোটারের সমীক্ষা জানাচ্ছে বিজেপি এবার পেতে পারে ৭৩ থেকে ৮৫টি আসন। তারা এবার ম্যাজিক ফিগার থেকে অনেকটাই পিছনে রয়ে যাবে।
May 10, 2023, 4:16 pm IST

কংগ্রেসের পক্ষে দু-রকম ফলাফলের সম্ভাবনার কথা জানিয়েছে সমীক্ষা। খুব ভালো ফল করলে কংগ্রেস পেরিয়ে যেতে পারে ম্যাজিক ফিগার। খারাপ করলে ত্রিশঙ্কু।
May 10, 2023, 4:15 pm IST

এবিপি-সি ভোটারের শেষ মুহূর্তের জনমত সমীক্ষা বলেছিল কংগ্রেস এবার কর্নাটক বিধানসভা নির্বাচনে পেতে পারে ১১০ থেকে ১২২টি আসন।
May 10, 2023, 3:49 pm IST

কর্নাটকের বিধানসভা নির্বাচনে ২০১৮-য় বৃহত্তম দল হয়েছিল বিজেপি। তারা ১০৪টি আসনে জয় পেয়েছিল। কংগ্রেস জিতেছিল ৮০টি আসনে। আর জেডিএস জয়ী হয়েছিল ৩৭টিতে। অন্যান্যরা পেয়েছিল তিনটি আসন।
May 10, 2023, 3:48 pm IST

কর্নাটকে ২২৪টি আসন। অর্থাৎ ম্যাজিক ফিগার ১১৩। কংগ্রেস ১১৩-র আঁকড়া নাও ছুঁতে পারে। তবে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেতেও পারে বলে জানিয়েছে সমীক্ষা।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+