Karnataka Election: কর্নাটকে শুরু ভোট গ্রহণ, রাজ্যবাসীকে বুথে গিয়ে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ বোম্মাইয়ের
দক্ষিণের রাজ্য কর্নাটকে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ। সকাল থেকেই বুথে ভিড় করছেন ভোটাররা। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই রাজ্যবাসীকে বুথে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ জানিয়েছেন। এদিকে মন্ত্রীরাও সকাল সকাল বুথে গিয়ে ভোট দিতে শুরু করেছেন।
বিরোধী দলের হেভিওয়েট নেতারা ভোট দিতে শুরু করেছেন। ইতিমধ্যেই কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি এসওয়ার খাণ্ডে ভোটদান করেছেন। বিদরের ভাকি এলাকায় বুথে গিয়ে ভোটাদিকার প্রয়োগ করেন তিনি। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাও ইতিমধ্যেই ভোটািধকার প্রয়োগ করেছেন।

শিকারীপুর বিধানসভা কেন্দ্রে ভোটদান করেন তিনি। ইয়েদুরাপ্পা দাবি করেছেন এই কেন্দ্রে এবার ৪০,০০০ ভোট বেশি পাবে বিজেপি। তাঁর ছেলে বিজেন্দ্র এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই রাজ্যবাসীকে ভোটদানের অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন বিজেপি যেভাবে প্রচার করেছে রাজ্যে তাতে তিনি খুশি। এবং কর্নাটকের মানুষ সেই প্রচারের যেভাবে অংশ নিয়েছেন তাতে তিনি অভিভূত।
কর্নাটকের মন্ত্রী এবং বিজেপি নেতা আর অশোকাও সকাল সকাল নিজের কেন্দ্রে গিয়ে ভোটদান করেছেন। কর্নাটকের আরেক মন্ত্রী সিএনএসওয়াথ নারায়ণ বেঙ্গালুরুতে নিজের ভোটকেন্দ্রে গিয়ে ভোটদান করেছেন। সেই সঙ্গে রাজ্যবাসীকে ভোটদানের অনুরোধ জানিয়েছেন তিনি।
কর্নাটকে ভোট গ্রহণ শুরু হতেই কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়হে টুইটে লিখেছেন, কর্নাটকের মানুষ এবার উন্নয়নের স্বার্থে ভোট দেবেন। তাঁরা উন্নয়নকামী সরকার তৈরি করবেন। সেকারণে রাজ্যবাসীকে স্বতোঃস্ফূর্ত ভোটদানের অনুরোধ জানিয়েছেন তিনি।

কর্নাটকের ভোটকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে গোটা রাজ্যে। প্রায় দেড় লক্ষ পুলিশ মোতায়েন রয়েছে গোটা রাজ্যে। ৩০৪ জন ডেপুটি সুপার, ৯৯১ জন ইন্সপেক্টর। ২০,৬০১ জন সাব ইন্সপেক্টর এবং ৬৫০ কোম্পানি সিআরপিএফ মোতায়েন করা হয়েছে।
৬৫০ কোম্পানি আধাসেনার মধ্যে রয়েছে ১০১ জন সিআরপিএফ, ১০৮ জন বিএসএফ, ৭৫ জন আইএসএফ, ৭০ জন ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ, ৭৫ জন সশস্ত্র সীমা বল, ৩৫ জন আরপিএফ এবং ১৮৬ জন স্পেশাল আর্মড পুলিশ।












Click it and Unblock the Notifications