Karnataka election: 'অ্যাম্বুলেন্স রেডি রাখুন', ভোট সমীক্ষা প্রকাশ্যে আসতেই হুঁশিয়ার অমিত মালব্যর
ভোট মিটতেই বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে এসেছে গতকাল। তাতে অধিকাংশ সমীক্ষাতেই দাবি করা হয়েছে কর্নাটকে ত্রিশঙ্কু হবে ভোটের ফলাফল। কিন্তু বুথ ফেরত সমীক্ষা একেবারেই মানতে রাজি নয় বিজেপি নেতারা। অমিত মালব্য সরাসরি তা খারিজ করে দিয়েছেন।
সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন এই বুথ ফেরত সমীক্ষা একেবারেই ভুল। তিনি পাল্টা কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলিকে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার কথা বলেছেন। বুথ ফেরত সমীক্ষায় একাধিক সংস্থায় বলা হয়েছে কংগ্রেস এবার বৃহত্তম রাজনৈতিক দলের জায়গা পেতে চলেছে।

এবিপি সি ভোটার থেকে শুরু করে পোলস্ট্র্যাট সকলেই প্রায় জানিয়েছে এবার কর্নাটকে কংগ্রেসের পাল্লা ভারী। ৯০ থেকে ১০৯টি আসন পাবে কংগ্রেস। অন্যদিবে বিজেপিকে ৮৮ থেকে ৯৮টা পেয়েই সন্তুষ্ট থাকতে হবে। আর জেডিএসের ভাগ্যে ২০-২৬টি আসন থাকবে। তাতেই স্পষ্ট যে সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার মত আসন এবার আর বিজেপি পাবে না।
গত বিধানসভা নির্বাচনে কর্নাটকে বিজেপি বৃহত্তম রাজনৈতিক দল ছিল। কিন্তু তার পরেও প্রথমে তারা সরকার গড়তে পারেনি। কংগ্রেস এবং জেডিএস জোট গড়ে সরকার গড়েছিল। যদিও সেই সরকার বেশিদিন টেকেনি। অচিরেই দলবদলের হুজুগে ভেঙে যায় সরকার। তারপরে বিজেপি সরকার গড়ে। এবার কী হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। কংগ্রেসের দিকেই যে পাল্লা ভারী এবার তা প্রতিটি জনমত সমীক্ষাতেই প্রকাশ্যে এসেছে।

যদিও বিজেপি সেই সমীক্ষা মানতে নারাজ। বিজেই এবার সরকার গড়বে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন অমিত মালব্য। গতকাল সন্ধে বেলা এক্সিটপোল প্রকাশ্যে আসতেই কংগ্রেসের আত্মবিশ্বাস যে বেড়ে গিয়েছে তাতে আর কোনও সন্দেহ নেই। কংগ্রেস নেতা ডিকে শিবকুমার দাবি করেছেন কংগ্রেস ১৪৬টি আসন পাবে এবার কর্নাটকে। জেডিএসের সঙ্গে তারা কোনও ভাবেই জোট গড়বে না বলে আগেই জানিয়েছিলেন তিনি।

সত্যিই যদি কর্নাটকে ভাল ফল করে কংগ্রেস তাহলে জাতীয় স্তরে বড় প্রভাব পড়বে। ২০১৮-র লোকসভা ভোটের পর থেকে গোটা দেশেই একেবারে অস্তিত্ব সংকটে পড়েছিল কংগ্রেস। কংগ্রেসমুক্ত ভারত গড়তে মরিয়া হয়ে উঠেছিল বিজেপি। তারপরে রাহুলকে মানহানির মামলা করে ৩ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করা তার একটা বড় প্রভাব পড়েছিল দলের অন্দরে। এই পরিস্থিতিতে কংগ্রেসের ভাল ফল কর্নাটকে হলে দলের কর্মীরা চাঙ্গা হবেন বলে মনে করছে রাজনৈকিত মহল।












Click it and Unblock the Notifications