Karnataka Election 2023: বিজেপি কি ফের ক্ষমতায়, না কংগ্রেসের প্রত্যাবর্তন! Zee News-এর ওপিনিয়ন পোল

বুধবার নির্বাচন কমিশন কর্নাট বিধানসভার নির্বাচনের দিন ঘোষণা করেছে। ১০ মে একসঙ্গে ২২৪ টি আসনে নির্বাচন করা হবে, ভোট গণনা হবে ১৩ মে। ভোটের দিন ঘোষণার পরেই সেখানে ওপিনিয়ন পোলের ফল প্রকাশ করেছে বিভিন্ন সংস্থা। প্রায় প্রত্যেক সংস্থাই বলেছে বিজেপি সেখানে চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। সেই নিরিখে বলা যায়, কর্নাটকে ক্ষমতাসীন বিজেপি সেখানে চলে আসা চার দশকের পুরনো ধারা ভাঙতে পারে কিনা, তার জন্য অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত বলে রাখা ভাল ১৯৮৫ সাল থেকে কোনও রাজনৈতিক দলই পরপর দুটি নির্বাচনে জয়লাভ করেনি।

প্রধানমন্ত্রী মোদীর প্রভাব কতটা

প্রধানমন্ত্রী মোদীর প্রভাব কতটা

অন্য রাজ্যের মতো কর্নাটক বিধানসভা নির্বাচনে বিজেপি বড় প্রচারক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি নিউজ ম্যাট্রিজের তরফে সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গেম চেঞ্জার হবেন কিনা। সেখামে ৩১ শতাংশ মানুষ মনে করছেন গেম চেঞ্জার হবেন। পাশাপাশি ৩২ শতাংশ মানুষ এব্যাপারে দ্বিমত পোষণ করছেন।

কেন্দ্রের কাজে কি খুশি রাজ্যবাসী?

কেন্দ্রের কাজে কি খুশি রাজ্যবাসী?

রাজ্যবাসী কেন্দ্রের কাজে খুশি কিনা এই প্রশ্নের উত্তরে ৩৭ শতাংশ মানুষ বলেছে, নরেন্দ্র মোদী সরকারের কাজে তাঁরা খুশি। উল্টোদিকে ২৩ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা সন্তুষ্ট নন।

ভারত জোড়ো যাত্রা কি কংগ্রেসকে সাহায্য করবে

ভারত জোড়ো যাত্রা কি কংগ্রেসকে সাহায্য করবে

রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে কাশ্মীর ভারত জোড়ো যাত্রা করেছেন। যা গিয়েছে কর্নাটকের মধ্যে দিয়ে। সেই ভারত জোড়ো যাত্রা কি কংগ্রেসকে এবারের নির্বাচনে সাহায্য করবে, এই প্রশ্নের উত্তরে প্রায় ২২ শতাংশ মানুষ বলেছেন কংগ্রেস সাহায্য পাবে। উল্টোদিকে প্রায় ৪১ শতাংশ মানুষ বলেছেন পদযাত্রা কংগ্রেসকে সাহায্য করবে না।

মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই বিজেপির জয়ে কতটা সাহায্য করতে পারেন

মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই বিজেপির জয়ে কতটা সাহায্য করতে পারেন

বিজেপি ইয়েদুরিয়াপ্পার পরিবর্তনে বাসবরাজ বোম্বাইকে কর্নাটকের মুখ্যমন্ত্রী করে। গেরুয়া শিবিরের এই পদক্ষেপ রাজ্যে বিজেপির জয়ে কতটা সাহায্য করতে পারে, এই প্রশ্নের উত্তরে ৩১ শতাংশ মানুষ বলেছেন, বিজেপিকে সাহায্য করবে। অন্যদিকে ২১ শতাংশ মানুষ বলেছেন, বিজেপির ক্ষতি হবে।

 জনতা দল সেকুলার কি কিংমেকার?

জনতা দল সেকুলার কি কিংমেকার?

এবারের নির্বাচনে জনতা দল সেকুলার কি কিং মেকার হবে, প্রশ্নের উত্তরে প্রায় ৩০ শতাংশ মানুষ বলেছেন জেডিএস নেতা কুমারস্বামী কিংমেকার হবেন। তবে এই মতের বিরোধিতা করেছেন প্রায় ২৬ শতাংশ মানুষ।

কোন দল কত শতাংশ ভোট পেতে পারে

কোন দল কত শতাংশ ভোট পেতে পারে

শতাংশের নিরিখে কোন দল কত ভোট পেতে পারে, সেই হিসেব করতে গিয়ে এই ওপিনিয়ন পোলে দেখে গিয়েছে কংগ্রেস বিজেপির থেকে এগিয়ে থাকতে পারে। কংগ্রেস পেতে পারে ৪০.৪ শতাংশ ভোট। সেখানে বিজেপি পেতে পারে ৩৮.৩ শতাংশ ভোট। জেডিএস ১৬.৪ শতাংশ এবং অন্যরা ৪.৯ শতাংশ ভোট পেতে পারে।

কোন দল কত আসন পেতে পারে

কোন দল কত আসন পেতে পারে

জি নিউজ ম্যাট্রিজের তরফে করা ওপিনিয়ন পোলে বলা হয়েছে, বিজেপি কর্নাটকে ২২৪ আসনের মধ্যে ৯৬-১০৬ টি আসন পেতে পারে। কংগ্রেস সেখানে ৮৮-৯৮ টি আসন পেতে পারে। জেডিএস পেতে পারে ২৩-৩৩ টি আসন। আর অন্যরা পেতে পারে ২-৭ টি আসন।

জি নিউজ ম্যাট্রিজের সঙ্গে এই ওপিনিয়ন পোল করেছে। সেখানে বলা হয়েছে ৩ মার্চ থেকে ২৮ মার্চের মধ্যে রাজ্য জুড়ে ৫৬ হাজারের বেশি মানুষ এই ওপিনিয়ন পোলে অংশ নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+