Karnataka Election 2023: ভোট চলছে তার মাঝেই এক নজরে কোন ইস্যুতে যুযুধান বিজেপি-কংগ্রেস

কর্নাটকের বিধানসভা নির্বাচন চলছে আজ। ২২৪টি আসনে চলছে ভোট গ্রহণ। এখনও পর্যন্ত নির্বিগ্নেই চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। তার মাঝে এক নজরে দেখে নেওয়া যাক ভোটের প্রচারে কোন কোন ইস্যুকে সামনে রেখে ময়দানে নেমেছিল বিজেপি-কংগ্রেস-জেডিএস।

কর্নাটকের নির্বাচনে যুযুধান মূলত কংগ্রেস আর বিজেপি। গতবার জনতার রায় কংগ্রেসের পক্ষেই ছিল। একক সংখ্যা গরিষ্ঠতা না পেলেও ভালই ফল করেছিল কংগ্রেস। অন্যদিকে জেডিএসও ভাল ফল করেছিল। বিজেপি বৃহত্তম রাজনৈতিক দল হলেও সরকার গড়ার মত সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেনি। পরে অবস্য কংগ্রেস জেডিএস জোট সরকারের পতনের জেরে সরকার গড়ে বিজেপি।

Karnataka Election 2023

ডবল ইঞ্জিন সরকার উন্নয়ন ঘটিয়েছে কর্নাটকে। ভোটের মঞ্চে সবার আগে সেই ইস্যুকেই সামনে রেখেছে গেরুয়া শিবির। সেকারণেই বিজেপি এখানে তারকা প্রচারক করে নিয়ে এসেছিল যোগী আদিত্যনাথকে। কর্নাটকের এই বিধানসভা ভোট একদিকে যেমন বিজেপির পক্ষে গুরুত্বপূর্ণ আবার কংগ্রেসের কাছেও গুরুত্বপূর্ণ।

কারণ ২০২৪-র লোকসভা ভোটের আগে কর্নাটকের বিধানসভা ভোট এক প্রকার অ্যাসিড টেস্ট বিজেপির কাছে। অপরদিকে ২০২৪-র লোকসভা ভোটে বিরোধী ঐক্যের অনেকটাই নির্ভর করছে কর্নাটকের ভোটের ফলাফলের উপরে। সেকারণে এক কথায় কর্নাটকের এই ভোটকে হাইভোল্টেজ বললে ভুল হবে না।

Karnataka Election 2023

সেকারণে ভোটের প্রচারেও কোনও খামতি রাখেনি দুই শিবির। মোদী -শাহ যাকে বলে জানপ্রাণ লাগিয়ে দিয়েছিলেন কর্নাটকের প্রচারে। একের পর এক প্রকল্পের উদ্বোধ থেকে শুরু করে মিটিং-মিছিল-ব়্যালি কোনও কিছুতেই কমতি রাখেননি মোদী-শাহ। সংখ্যালঘুূ সম্প্রদায়ের মন জয়ে বোম্মাই সরকার ৪ শতাংশ ওবিসিতে সংরক্ষণের কথা ঘোষণা করেছেন। ডবল ইঞ্জিন সরকার থাকলেই সেটা সম্ভব তা বারবার বোঝানোর চেষ্টা হয়েছে।

রান্নার গ্যাস নিয়ে বড় ভোট প্রতিশ্রুতি দিয়েছে বোম্মাই সরকার। বলা হয়েছে কর্নাটকে ডবল ইঞ্জিন সরকার এলেই একমাত্র তিনটে রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে পাওয়া যাবে। সেই সঙ্গে নন্দিনী দুধও কম দামে দেওয়ার কথা ঘোষণা করেছে। তারপাল্টা কংগ্রেস আবার মহিলাদের হাতে মাসে ২০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সেই সঙ্গে মহিলাদের বিনামূল্যে বাস পাস দেওয়ার কথাও ঘোষণা করেছে।

Karnataka Election 2023

সেই সঙ্গে বিজেপির পাল্টা ৫টি রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে কংগ্রেস। আবার অটো রিকশা চালকদের মাসে ২০০০ টাক করে দেওয়া হবে এবং ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথাও ঘোষণা করেছে কংগ্রেস। এমকী ক্ষমতায় এলে বজরং দলকে নিষিদ্ধ ঘোষণা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।

তবে এই প্রতিশ্রুতিতে কংগ্রেসের চাপ হতে পারে। কারণ কর্নাটককে হনুমানজির জন্মভূমি বলে মনে করা হয়। সেই থেকে একটা আবেগ বজরং দলকে নিয়ে রয়েছে। সেই ড্যামেজ কন্ট্রোলে হনুমানজির মন্দির তৈরির প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। কংগ্রেসের এই ভোট প্রতিশ্রুতিকে হাতিয়ার করে আবার ময়দানে নেমেছিল বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+