Karnataka Election 2023: ফলাফল প্রকাশের আগেই হেরে গিয়েছে বিজেপি, কটাক্ষ সুরজেওয়ালার

কর্নাটকে ফলাফল প্রকাশের আগেই চড়ছে উত্তেজনার পারদ। বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে কর্নাটকে ত্রিশঙ্কু ফলাফল হতে চলেছে। তাই এখন থেকেই উত্তজনায় ফুটছে কংগ্রেস। ইতিমধ্যেই তাই নিয়ে তৎপর হয়ে গিয়েছে কংগ্রেস শিবিরে।

কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা দাবি করেছেন, কংগ্রেসই সরকার গড়বে কর্নাটকে। বিজেপি আগেই হার স্বীকার করে নিয়েছে। তিনি দাবি করেছেন কর্নাটকের ৬.৫ কোটি লোক কংগ্রেসকেই ভোট দিয়েছে। বিজেপি আগেই তাদের হার শিকার করে নিয়েছে।

 ফলাফল প্রকাশের আগেই হেরে গিয়েছে বিজেপি, কটাক্ষ সুরজেওয়ালার

কংগ্রেস একক সংখ্যা গরিষ্ঠতা না পেলেও কংগ্রেস যে বেশি আসন পাবে তাতে কোনও সন্দেহ নেই। ২০১৮ সালে কংগ্রেস একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি। জেডিএসের সঙ্গে জোট গড়ে সরকার গড়েছিল। কিন্তু সেই জোট মধুর হয়নি। জোর করে জেডিএসের সঙ্গে টানাটানি করে কাটছিল। শেষ পর্যন্ত জেডিএসের বিদ্রোহী নেতারা বিজেপিতে যোগ দিতে শুরু করে। তারপরেই ভেঙে যায় কংগ্রেস-জেডিএস সরকার।

 ফলাফল প্রকাশের আগেই হেরে গিয়েছে বিজেপি, কটাক্ষ সুরজেওয়ালার

এবার কংগ্রেসের আসন সংখ্যা অনেকটাই বাড়বে বলে দাবি করেছে বুথ ফেরত সমীক্ষা। তাতেই কংগ্রেসের অন্দরে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই মধ্যেই কংগ্রেসের সম্ভাব্য জয়ী প্রার্থীদের বেঙ্গালুরুতে ডেকে পাঠিয়েছে। ঘোড়া কেনাবেচার আশঙ্কা করছেন কংগ্রেস নেতারা। সেকারণে সম্ভাব্য জয়ী প্রার্থীদের উপরে আগে থেকেই নজর রেখেছেন তাঁরা।

এদিকে ত্রিশঙ্কু সরকার হলে জেডিএস সুবিধাজনক অবস্থানে চলে যাবে আবার। কারণ জেডিএসই হবে কিং মেকার। যদিও প্রথমে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল কিছুতেই এবার তারা জেডিএসের সঙ্গে হাত মেলাবে না। এদিকে জেডিএস দুদিকেই দরজা খোলা রেখেছে। কুমারস্বামী জানিয়েছেন কংগ্রেস এবং বিজেপি উভয় দলের সঙ্গেই হাসমেলাতে তিনি প্রস্তুত শুধু তাঁদের শর্ত মানতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+