কর্নাটকে আরও এক সমীক্ষায় বিজেপির গদি হারানোর বার্তা, কংগ্রেসকে অ্য়াডভান্টেজ

কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচার শুরু হয়ে গিয়েছে জোরকদমে। নির্বাচন কমিশন ২২৪টি আসনে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে। এক দফায় ১০ মে ভোটদান অনুষ্ঠিত হবে। বিজেপি, কংগ্রেস ও জনতা দল সেকুলার তড়িঘড়ি ভোট ময়দানে নেমে পড়েছে।

কর্নাটকে আরও এক সমীক্ষায় বিজেপির গদি হারানোর বার্তা, কংগ্রেসকে অ্য়াডভান্টেজ

কংগ্রেস ও জেডিএস ইতিমধ্য়ে একদফা প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা এখনও বাকি রয়েছে। তবে প্রচারে কেউ পিছিয়ে নেই। সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত মিলেছে এবারের নির্বাচনে কংগ্রেস ফের একবার ক্ষমতায় আসতে পারে। তেমনই স্থানীয় স্মল বক্স ইন্ডিয়া ওপিনিয়ন পোলও নিজেদের মতো সমীক্ষা করেছে।

স্মল বক্স ইন্ডিয়ার সমীক্ষায় দেখা যাচ্ছে একইরকম ফলের ইঙ্গিত। সেখানে দেখা যাচ্ছে আগামী নির্বাচনে কংগ্রেস ১১৮-১২৯টি আসনে জয়ী হবে। বিজেপি জিতবে ৬৫-৭০টি আসনে। জেডিএস জিতবে ২৮-৩২টি আসনে। এছাড়া ১-৩টি আসন অন্যান্যদের হাতে যেতে পারে বলে স্মল বক্স ইন্ডিয়ার সমীক্ষায় উঠে আসছে।

অর্থাৎ স্মল বক্স ইন্ডিয়ার সমীক্ষার ফলাফলে কোনও ত্রিশঙ্কু অবস্থা নয়, সরাসরি কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে বলেই মনে করা হচ্ছে। যার অর্থ, বিজেপির সরকার পরপর দুবার সরকারে থাকছে না। প্রায় চার দশক ধরে যে ধারা অব্যাহত থাকছে, অর্থাৎ কোনও দলই পরপর দুবার সরকার গড়তে ব্যর্থ হয়েছে, সেই ধারাই এবারের ভোটেও বজায় থাকতে চলেছে বলে স্মল বক্স ইন্ডিয়ার সমীক্ষার ফলে ইঙ্গিত মিলছে।

এর আগে দিল্লি, পাঞ্জাব, হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের সময়ও এই স্মল বক্স ইন্ডিয়া সমীক্ষার ফলাফল প্রকাশ করেছিল। এবং সকলকে অবাক করে দিয়ে দেখা গিয়েছিল, তাদের সমীক্ষার ফল মিলে গিয়েছে। ফলে কর্নাটক নিয়ে তাদের সমীক্ষার ফল মিলে গেলে চাপে পড়তে হবে বিজেপি শিবিরকে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+