কর্নাটক নির্বাচনের ফলাফল ২০২৩: কংগ্রেস ফিরল ক্ষমতায়, লোকসভা নির্বাচনের আগে বিজেপি তবু কেন স্বস্তিতে?
বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ৫ বছর পর কর্নাটকে ফের সরকার গড়ছে কংগ্রেস। বেশিরভাগ বুথফেরত সমীক্ষায় ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার আভাস মিলেছিল। কিন্তু কংগ্রেস ঝড়ে ধরাশায়ী বিজেপি, বেহাল জেডিএস। লোকসভা নির্বাচনের আগের বছর এই জয়ে চাঙ্গা কংগ্রেস।
কংগ্রেসের কাছে রামধাক্কা খেয়েছে বিজেপি। ২০১৮ সালে প্রাপ্ত আসনের চেয়ে অনেকটাই কম নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে দ্বিতীয় স্থানে থাকা বিজেপিকে। লোকসভা নির্বাচনে কর্নাটকের এই ফলাফল কতটা প্রভাব ফেলবে, তা বিশ্লেষণে নেমে পড়েছেন বিশেষজ্ঞরা।

এখনও অবধি যা ট্রেন্ড তাতে কংগ্রেস পেতে পারে ১৩৬টি আসন। বিজেপিকে থেমে যেতে হতে পারে ৬৪টিতে। জেডিএস পেতে পারে ২০টি ও অন্যান্যরা চারটি আসন। অর্থাৎ কংগ্রেসের আসন ২০১৮ সালের তুলনায় ৫০-এর বেশি বাড়ছে। বিজেপির আসন ৪০-এর বেশি কমছে। রক্তক্ষরণ অব্যাহত জেডিএসের, খান সতেরো আসন কমার সম্ভাবনা।
বিজেপি ভেবেছিল কর্নাটকে পাঁচ বছর অন্তর সরকার পরিবর্তনের ৩৮ বছরের ধারা এবার থামিয়ে দেবে। কিন্তু তা পারেনি। পরিসংখ্যান বলছে, কর্নাটক বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রভাব পড়ে না লোকসভা নির্বাচনে। বিধানসভা নির্বাচনে আসন বৃদ্ধি বা কমা লেগে থাকলেও লোকসভা নির্বাচনে দাপট থাকে বিজেপিরই।

২০০৪ সালে ২২৪টি আসনবিশিষ্ট কর্নাটক বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল ৭৯টি আসনে। সেবার সবচেয়ে বেশি আসন পেয়েও সরকার গড়তে পারেনি বিজেপি। কংগ্রেস ও জেডিএস মিলে সরকার গঠন করে। যদিও সেই বছরই লোকসভা ভোটে ২৮টি আসনের ১৮টিতেই জেতে গেরুয়া শিবির। কংগ্রেস পায় ৮টি ও জেডিএস ২টি আসন।
২০০৮ সালের বিধানসভা ভোটে বিজেপি ১১০টি আসন পায়। পরের বছর লোকসভা ভোটে বিজেপি পায় ১৯টি আসন, কংগ্রেস জেতে ৬টিতে, তিনটিতে জেতে জেডিএস। ২০১৩ সালের বিধানসভা ভোটে কংগ্রেস জেতে ১২২টি আসনে, বিজেপির আসন কমে হয় ৪০। কিন্তু ২০১৪-র লোকসভা নির্বাচনে বিজেপি ১৭টি আসন জেতে, কংগ্রেস ৯ ও ডেজিএস ২টি আসন পায়।

২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ১০৪, কংগ্রেস ৮০, জেডিএস ৩৭টি আসনে জয়লাভ করে। ২০১৯ সালের লোকসভা ভোটে কর্নাটকে সর্বকালীন রেকর্ড গড়ে বিজেপি। তারা একাই জেতে ২৫টি আসনে। জেডিএস ও কংগ্রেস ১টি করে আসনের বেশি জিততে পারেনি।
সামগ্রিক ধারা দেখলে স্পষ্ট হবে, কর্নাটকের ভোটাররা সচেতন। পাঁচ বছর অন্তর সেখানে সরকার বদলায়। ভোট হয় নির্বিঘ্নে। কোনও অশান্তি, প্রাণহানির ঘটনা ঘটে না। বিধানসভা ও লোকসভা নির্বাচনের মধ্যে যে তফাত রয়েছে তা উপলব্ধি করেই ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় থাকলেও বিজেপিকে কর্নাটকে আশীর্বাদ করেন তাঁরা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications