Karnataka election 2023: সাংসদ পদ খারিজ হলেও দমতে রাজি নন রাহুল, ৫ এপ্রিল থেকে নামছেন ভোট প্রচারে
সুরাত আদাতে দোষী সাব্যস্ত হয়েছেন। ২ বছরের কারাদণ্ডের সাজাও দেওয়া হয়েছে তাঁকে। এরই মধ্যে আবার লোকসভার সাংসদ পদও খারিজ। কিন্তু তাতে একটুও দমতে রাজি নন রাহুল গান্ধী। কর্ণাটকে ভোটের প্রচারে নামছেন তিনি। কর্নাটক কংগ্রেস সূত্রে খবর আগামী ৫ এপ্রিল থেকে কর্নাটকে কংগ্রেসের হয়ে প্রচার শুরু করতে চলেছেন রাহুল গান্ধী।

ভোটের দামাম বেজে গিয়েছে কর্নাটকে। বুধবারেই নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করে দিয়েছে। গোটা রাজ্যেই এক দফায় হবে ভোটগ্রহণ। ১০ মে ভোট। ফলাফল প্রকাশ হবে ১৩ মে। সঙ্গে সঙ্গে ঘর গোছানো সেরে ফেলেেছ কংগ্রেস। কর্নাটক কংগ্রেসের জাদুকর বলা হয় যে শিবকুমারকে তিনি জানিয়েছেন কর্নাটকে ভোটের ময়দানে দেখা যাবে রাহুল গান্ধীকে। আগামী ৫ এপ্রিল কর্নাটকে ভোটের প্রচার শুরু করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
কর্নাটকের কোলার থেকেই দেশজুড়ে কংগ্রেেসর সত্যমেব জয়তে কর্মসূচির সূচনা করবেন তিনি। কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট বেঁধে নয় কংগ্রেস একাই কর্নাটকে লড়াইয়ে পথে হাঁটবে বলে জানিয়েদিয়েছেন কংগ্রেস নেতা ডি শিবকুমার। গত নির্বাচনে কর্নাটকে কংগ্রেসের জয়ের কারিগর ছিলেন এই ডি শিবকুমার। তার জন্যই কংগ্রেস কর্নাটকে ভোটে জয়ী হয়েছিল এবং জেডিএসের সঙ্গে জোট গড়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কিন্তু সেই জোট এগোয়নি বেশিদিন। কংগ্রেসের সঙ্গে জেডিএসের জোট টেকেনি। মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান কুমারস্বামী। তারপরেই সেখানে বিজেপি সরকার গড়ে।
কর্নাটকে অবশ্য খুব একটা সুবিধা করে উঠতে পারেনি বিজেপি। জনতার রায় নিয়ে সরকার গড়েনি গেরুয়া শিবির। তাই এবারের কর্নাটকের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কংগ্রেস কোমর কষে নামতে চলেছে। কর্নাটকে ভোটের প্রচারে এক ঝাঁক হেভিওয়েট নেতা আসতে চলেছে। তার মধ্যে রাহুল গান্ধী তো রয়েইছেন, তার সঙ্গে থাকবেন প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সহ একাধিক কংগ্রেস নেতা।
তবে কাকে কংগ্রেস কর্নাটকে মুখ্যমন্ত্রী মুখ করে লড়বে তা নিয়ে স্পষ্ট করে জানানো হয়নি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, ভোটের পর সবটা নির্ধারণ হবে। কে মুখ্যমন্ত্রী হবেন সেটা ভোটের পর ঠিক করা হবে। অর্থাৎ কোনও রকম মুখ্যমন্ত্রী মুখ না বেছেই এই ভোটের লড়াইয়ে নামছে কংগ্রেস।












Click it and Unblock the Notifications