কর্নাটকে পিছিয়ে বিজেপি, এগিয়ে কংগ্রেস! ত্রিশঙ্কু হলে 'কিং' কি জেডিএস? খোলা কোন সম্ভাবনা?
কর্নাটক বিধানসভার ২২৪টি আসনের ভোটগণনা চলছে। বর্তমান শাসক দল বিজেপি পিছিয়ে পড়েছে। কংগ্রেস এগিয়ে, তবে ১১৩-র ম্যাজিক ফিগারে পৌঁছে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। ত্রিশঙ্কু বিধানসভা হলে নাটকীয় পট পরিবর্তন হতে পারে।
কংগ্রেস ও বিজেপি- দুই শিবিরই ম্যাজিক ফিগারে না পৌঁছতে পারলে পরবর্তী পরিস্থিতির জন্য পরিকল্পনা করতে নেমে পড়েছে। কংগ্রেস ইতিমধ্যেই বেঙ্গালুরুতে সকলকে একত্রিত করছে। বিজেপি ও কংগ্রেস খোলা রাখছে জেডিএসের সঙ্গে জোটের সম্ভাবনাও।

কংগ্রেস শিবির প্রাথমিক ট্রেন্ড দেখে মনে করছে ম্যাজিক ফিগারে পৌঁছে যাওয়া সম্ভব হবে। সেক্ষেত্রে একক সংখ্যাগরিষ্ঠ হয়েই ক্ষমতায় প্রত্যাবর্তন সম্ভব। সেটা হলে পাঁচ বছর পর পালাবদল হবে। ২০১৩ থেকে ২০১৮ অবধি কর্নাটকে কংগ্রেস ক্ষমতায় ছিল, সিদ্দারামাইয়া ছিলেন মুখ্যমন্ত্রী।
ভোট-পরবর্তী জোট গড়ে সরকার গঠন আগেও দেখেছে কর্নাটক। তবে সেই পরিস্থিতি মোটেই সুখকর হয়নি রাজ্যবাসীর পক্ষে। সে কারণে স্থিতিশীল সরকারই চাইছেন কর্নাটকবাসী, কংগ্রেসের আসন বৃদ্ধিতে তারই ইঙ্গিত। ফলাফল ত্রিশঙ্কু হলে জেডিএস হবে কিংমেকার। এমনকী সবচেয়ে কম আসন নিয়েও মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন এইচডি কুমারস্বামী।

কুমারস্বামীর পিতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া চাইছেন ভোট-পরবর্তী জোট গড়তে হলে জেডিএস হাত মেলাক কংগ্রেসের সঙ্গে। তবে মুখ্যমন্ত্রীর পদই দাবি করবে জেডিএস। কংগ্রেস ম্যাজিক ফিগারে না পৌঁছলেও কাছাকাছিই থাকবে। কংগ্রেসের সিদ্দারামাইয়া ও প্রদেশ সভাপতি শিবকুমার দুজনেই মুখ্যমন্ত্রী হতে চাইছেন।
সেক্ষেত্রে জেডিএসের সঙ্গে জোট গড়ে তাঁরা কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী মানবেন কিনা সেটাও দেখার। বিজেপি ক্ষমতা ধরে রাখতে কুমারস্বামীকে সমর্থন করবে কিনা সেটাও প্রশ্ন। কুমারস্বামী কর্নাটকের ভোটের আগে দেখা করে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। জেডিএস এবার খারাপ ফল করছে। তবে তারাই হয়ে যেতে পারে কিং।

১০টির মধ্যে সাতটি বুথফেরত সমীক্ষায় ত্রিশঙ্কু বিধানসভার আভাস দেওয়া হয়। ২টিতে বলা হয় কংগ্রেস ও ১টিতে বলা হয় বিজেপি এককভাবে সরকার গঠন করবে। ২০১৮ সালের বিধানসভা ভোটে বিজেপি ১০৪টি আসন জিতেছিল। কংগ্রেস জেতে ৮০টি, জেডিএস ৩৭টি। বিএসপি ও কেপিজেপি একটি করে আসন জিতেছিল।
কংগ্রেস ও জেডিএস জোট গঠনে সক্ষম না হওয়ায় বিজেপি বিএস ইয়েদুরাপ্পার নেতৃত্বে সরকার গঠনের দাবি জানায়। যদিও আস্থা ভোটের আগে তিনদিনের মধ্যেই সরকার পড়ে যায়। কেন না, ইয়েদুরাপ্পার কাছে প্রয়োজনীয় সংখ্যা ছিল না। এরপর কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী করে কংগ্রেস-জেডিএস জোট সরকার ক্ষমতায় আসে। সেটিও ১৪ মাসের বেশি টেকেনি।
কংগ্রেস-জেডিএস জোট থেকে সরে দাঁড়ান ১৭ বিধায়ক। তাঁরা বিজেপিতে যোগদান করেন। এরপর বিজেপি সরকার গড়ে। ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী পদে বসেন। পরে তাঁকে সরিয়ে বাসবরাজ বোম্মাইকে মুখ্যমন্ত্রী করে বিজেপি। এবারের বিধানসভা ভোটের ফল পরিস্থিতি কোনদিকে নিয়ে যায় তা স্পষ্ট হতে পারে কয়েক ঘণ্টার মধ্যেই। ত্রিশঙ্কু হলে ফের নাটকের অপেক্ষা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications