কর্নাটক নির্বাচনের ফলাফল ২০২৩: মোদী কংগ্রেসকে জানালেন অভিনন্দন! বার্তা দিলেন বিজেপিকেও
বিধানসভা বা লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হলেই যেটা দেখা যায় অনেক মাস পরে উধাও সেই দৃশ্য। দিল্লিতে বিজেপির সদর দফতরে একে হাজির হন হেভিওয়েটরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে যান। মোদী মোদী জয়ধ্বনিতে মুখরিত হয় উৎসবের মেজাজে থাকা সেই দলীয় দফতর।
কর্নাটকে বিজেপিকে রামধাক্কা দিয়ে ২০১৮ সালের থেকেও অনেক বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে কংগ্রেস। অমিত শাহ থেকে জেপি নাড্ডার টুইটার হ্যান্ডলে কোনও টুইট নেই। অবশেষে বিকেলের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগিয়ে এলেন কংগ্রেসকে অভিনন্দন জানাতে।

বিজেপি গত বিধানসভা ভোটে ম্যাজিক ফিগারে পৌঁছতে না পারলেও সরকার গড়ে ফেলেছিল। কংগ্রেস বিধায়করা বিজেপিতে যোগ দিয়েছিলেন। কর্নাটকে প্রায় চার দশক ধরেই দেখা যাচ্ছে ক্ষমতায় থাকা দলকে পরের নির্বাচনে জেতান না কর্নাটকের ভোটাররা। বিজেপি নেতৃত্বের আশা ছিল, ৩৮ বছর ধরে চলে আসা সেই ধারার এবার অবসান হবে।

কিন্তু বিজেপি শোচনীয় পরাজয়ের মুখোমুখি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা কর্নাটকে প্রচারে ঝড় তুলেছিলেন। মোদীকে মুখ করেই বিজেপি নির্বাচনে লড়েছিল। জেতার পর কংগ্রেস মোদী-শাহ-নাড্ডাকে নিশানা করেছে।

কংগ্রেস শিবিরের দাবি, এই পরাজয় মোদীর পরাজয়। মোদী, বিজেপিকে কর্নাটকের সচেতন ভোটাররা প্রত্যাখ্যান করেছেন। অপশাসন, দুর্নীতির বিরুদ্ধে ভোট দেওয়া জনতা জনার্দনের জয় বলে এই সাফল্যকে দেখাচ্ছে কংগ্রেস। এই আবহে বিজেপির হেভিওয়েটদের মধ্যে নরেন্দ্র মোদীই প্রথম টুইটটি করলেন কংগ্রেসকে অভিনন্দন জানিয়ে।
Congratulations to the Congress Party for their victory in the Karnataka Assembly polls. My best wishes to them in fulfilling people’s aspirations.
— Narendra Modi (@narendramodi) May 13, 2023
নরেন্দ্র মোদী লিখেছেন, কর্নাটক বিধানসভা নির্বাচনে জয়লাভের জন্য কংগ্রেস পার্টিকে অভিনন্দন। মানুষের প্রত্যাশা পূরণের জন্য কংগ্রেসের জনপ্রতিনিধিদের প্রতি শুভেচ্ছা রইল। কর্নাটক বিধানসভা নির্বাচনে যাঁরা বিজেপিকে সমর্থন জানিয়েছেন তাঁদের ধন্যবাদ। বিজেপি কার্যকর্তারা কঠোর পরিশ্রম করেছেন, তাকেও সাধুবাদ জানাই।
I thank all those who have supported us in the Karnataka elections. I appreciate the hardwork of BJP Karyakartas. We shall serve Karnataka with even more vigour in the times to come.
— Narendra Modi (@narendramodi) May 13, 2023
আরও বেশি প্রাণশক্তি নিয়ে কর্নাটকের মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন মোদী। আগামী বছরই লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে এই ফলাফলের প্রভাব পড়বে না বলে আশাবাদী বিজেপি শিবির। ঘুরে দাঁড়ানো সম্ভব বলেই বিশ্বাস বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications