Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Karnataka Election 2023: কংগ্রেসের কর্নাটক বিজয়! কাদের এগজিট পোল চূড়ান্ত ফলে সুপারহিট?

কর্নাটকের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষে যে এগজিট পোল বা বুথফেরত সমীক্ষা প্রকাশিত হয়েছিল তাতে দুটি ক্ষেত্রে উল্লেখ করা হয়েছিল কংগ্রেস একাই সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গঠন করবে। বেশিরভাগ এগজিট পোলেই ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার আভাস মেলে।

২০১৮ সালের চেয়েও বেশি আসন নিয়ে কংগ্রেস এবার সরকার গড়ছে। ২২৪টি বিধানসভা আসনে ম্যাজিক ফিগার ছিল ১১৩। কংগ্রেস জিতেছে ১৩৬টি আসনে। বিজেপিকে সন্তুষ্ট থাকতে হয়েছে ৬৫টি আসন জিতে। জেডিএস ১৯টি, নির্দল ২টি, কেআরপিপি ও এসকেপি ১টি করে আসনে জিতেছে।

কংগ্রেস কর্নাটক

এই প্রতিবেদন লেখার সময় ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট দেখাচ্ছে কংগ্রেস ১৩৩টিতে জিতেছে এবং তিনটিতে এগিয়ে। বিজেপি ৬৪টি আসনে জিতেছে, এগিয়ে ১টি আসনে। বিজেপির প্রাপ্ত ভোটের হার ৩৬ শতাংশ, কংগ্রেসের ৪৩ শতাংশ।

একনজরে দেখা যাক কোন এগজিট পোল কংগ্রেসের কটি আসন পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল: জি নিউজ-ম্যাট্রিজ ১০৩ থেকে ১১৮, জন কি বাত-সুবর্ণা নিউজ ৯১ থেকে ১০৬, এবিপি-সি ভোটার ১০০ থেকে ১১২, ইন্ডিয়া টিভি-সিএনএক্স ১১০ থেকে ১২০, রিপাবলিক টিভি-পি মার্ক ৯৪ থেকে ১০৮, টিভি ৯ ভারতবর্ষ-পোলস্ট্র্যাট ৯৯ থেকে ১০৯।

এ ছাড়া নিউজ নেশন-সিজিএস এগজিট পোলে কংগ্রেসের ৮৬টি আসনে জেতার সম্ভাবনার কথা জানিয়েছিল। টাইমস নাউ-ইটিজির এগজিট পোলে কংগ্রেসের ১১৩টি আসনে জেতার আভাস দেওয়া হয়েছিল।

এগজিট পোলে বিজেপিকে কাদের এগজিট পোলে কটি আসন দেওয়া হয়েছিল সেদিকে নজর রাখা যাক: জি নিউজ-ম্যাট্রিজ ৭৯ থেকে ৯৪, জন কি বাত-সুবর্ণা নিউজ ৯৪ থেকে ১১৭, এবিপি-সি ভোটার ৭৩ থেকে ৯৫, ইন্ডিয়া টিভি-সিএনএক্স ৮০ থেকে ৯০, রিপাবলিক টিভি-পি মার্ক ৮৫ থেকে ১০০, টিভি ৯ ভারতবর্ষ-পোলস্ট্র্যাট ৮৮ থেকে ৯৮।

বিজেপি কর্নাটক

বিজেপি ১১৪টি আসনে জিতবে বলে জানানো হয়েছিল নিউজ নেশন-সিজিএস এগজিট পোলে, যা একেবারেই মেলেনি। টাইমস নাউ-ইটিজির এগজিট পোলে বিজেপি ৮৫টি আসনে জিতবে বলে আভাস দেওয়া হয়।

জি নিউজ-ম্যাট্রিজ ওপিনিয়ন পোলে জানিয়েছিল বিজেপি ১০৩ থেকে ১১৫টি, কংগ্রেস ৭৯ থেকে ৯১, জেডিএস ২৬ থেকে ৩৬টি আসন পেতে পারে। জন কি বাতের ওপিনিয়ন পোলে উল্লেখ করা হয়, বিজেপি ১১২, কংগ্রেস ৯২ ও জেডিএস ৩১টি আসন পেতে পারে।

এবিপি-সি ভোটার ওপিনিয়ন পোলে জানিয়েছিল, কংগ্রেস ১১০ থেকে ১২২, বিজেপি ৭৩ থেকে ৮৫ এবং জেডিএস ২১ থেকে ২৯টি আসন পেতে পারে। ইন্ডিয়া টিভি-সিএনএক্স ওপিনিয়ন পোলে কংগ্রেস ১০৫, বিজেপি ৮৫ ও জেডিএস ৩২টি আসনে জিতবে বলে উল্লেখ করা হয়।

কংগ্রেস সিদ্দারামাইয়া খাড়গে শিবকুমার

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এগজিট পোলে উল্লেখ করা হয়েছিল, কংগ্রেস ১২২ থেকে ১৪০টি আসন পাবে। বিজেপি ৬২ থেকে ৮০, জেডিএস ২০ থেকে ২৫ ও অন্যান্যরা সর্বাধিক তিনটি আসন পেতে পারে। বাস্তবে যে ফল সামনে এসেছে তাতে এই সংস্থার এগজিট পোল কংগ্রেস ও বিজেপির আসন হুবহু মিলিয়েছে। বাকিদেরটাও প্রায় মিলিয়ে দিয়েছে।

ইন্ডিয়া টুডের ওপিনিয়ন পোলে বলা হয়েছিল কংগ্রেস ১০৭ থেকে ১১৯ ও বিজেপি ৭৪ থেকে ৮৬টি আসনে জিততে পারে। ফলে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এগজিট পোল যেন Exact Result!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+