পাল্লাভারী কংগ্রেস না বিজেপির! কার দিকে কোন সম্প্রদায়ের ভোট, একনজরে কর্নাটকের সমীক্ষা
কংগ্রেস না বিজেপি? কার পাল্লা ভারী কর্নাটকে। কোন সম্প্রদায় কার দিকে থাকবে আসন্ন বিধানসভা নির্বাচনে? নির্বাচনের মুখে শেষ সমীক্ষায় আভাস মিলল কোন সম্প্রদায়ের ভোট কার দিকে যেতে চলেছে। এনডিটিভির জনমত সমীক্ষায় স্পষ্ট ভোক্কালিগা ও লিঙ্গায়েতরা কোন দিকে ঝুঁকছেন!
এই সমীক্ষায় দেখা গিয়েছে, অর্থনৈতিকভাবে দুর্বল অর্থাৎ দরিদ্র শ্রেণির মানুষেরা অর্ধেক কংগ্রেসকে সমর্থন করছে। বাকি অর্ধেকের মধ্যে মাত্র ২৩ শতাংশ বিজেপি দিকে রয়েছে। আর সচ্ছল অংশের মধ্যে জনপ্রিয় শাসক দল বিজেপি। ধনীদের মধ্যে মাত্র ৩১ শতাংশ কংগ্রেসকে সমর্থন করে।

কর্নাটকের দুটি প্রভাবশালী সম্প্রদায় হল ভোক্কালিগা ও লিঙ্গায়েত। এনডিটিভির লোকনীতি-সিএসডিএসের যৌথ সমীক্ষায় দেখা গিয়েছে, ভোক্কালিগারা প্রধানত কংগ্রেস এবং এইচডি কুমারস্বামীর জনতা দল সেকুলার বা জেডিএসের মধ্যে বিভক্ত।
তাদের মধ্যে ৩৪ শতাংশের সমর্থন কংগ্রেসের দিকে। ৩৬ শতাংশের সমর্থন জেডিএসের পক্ষে বলে জানিয়েছে সমীক্ষা। ভোক্কালিগাদের একটি প্রান্তিক অংশ বিজেপিকে ভোট দিয়েছে। তারা ৫৮টি আসনের মধ্যে মাত্র ১৫টিতে জিতেছে।

লিঙ্গায়েতরা এখনও বিজেপির সঙ্গে রয়েছে বলে জানিয়েছে এডিটিভির সমীক্ষা। ৬৭ শতাংশের ভোট বিজেপির দিকে। বাকি ভোট ভাগ করে নিয়েছেন কংগ্রেস-সহ অন্যান্যরা। মুসলিম ভোটের সংখ্যাগরিষ্ঠ ৫৯ শতাংশ আবার কংগ্রেসের সঙ্গে থাকার সম্ভাবনা।
বিজেপি ভোক্কালিগা দুর্গে ঢোকার পাশাপাশি লিঙ্গায়েত সমর্থন ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে। সেই লক্ষ্যে মার্চে বিজেপি সরকার মুসলমানদের জন্য অন্যান্য অনগ্রসর শ্রেণির চার শতাংশ সংরক্ষণ বাতিল করে দুই সম্প্রদায়ের মধ্যে ভাগ করে দেয়।
লিঙ্গায়েতরা রাজ্যের একক বৃহত্তম সম্প্রদায়, তারা জনসংখ্যার প্রায় ১৭ শতাংশ নিয়ে গঠিত। তারা রাজ্যকে ন-জন মুখ্যমন্ত্রী দিয়েছে। লিঙ্গায়তরা ২২৪টি বিধানসভা আসনের মধ্যে ৯০ থেকে ১০০টির মতো কেন্দ্রে নির্বাচনের ফলাফল নির্ধারণ করতে পারে। লিঙ্গায়েতরা প্রাথমিকভাবে কংগ্রেসের সমর্থ ছিল।

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী লিঙ্গায়েত মুখ্যমন্ত্রী বীরেন্দ্র পাতিলকে হঠাৎ বরখাস্ত করার পরে ৮০-এর দশকে তারা কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নেয়। এই সম্প্রদায়ের বিএস ইয়েদুরপ্পার নেতৃত্বে দক্ষিণ রাজ্যে প্রবেশ করে বিজেপি। লিঙ্গায়েতদের থেকে সামান্য কম ভোক্কালিগারা। মোট জনসংখ্যার ১৫ শতাংশ।
কর্নাটককে তারা চারটি মুখ্যমন্ত্রী এবং একজন প্রধানমন্ত্রী দিয়েছে। সম্প্রদায়ের শক্ত ঘাঁটি ওল্ড মাইসুরু অঞ্চলে। রাজ্যের ২২৪টি বিধানসভা আসনের মধ্যে ৬১টিতে তাদের প্রভাব রয়েছে। যার মধ্যে বেঙ্গালুরু গ্রামীণ চারটি আসন রয়েছে। বিজেপি ১৭টি আসন পেয়েছে, জেডিএস-এর ২৬টি ও কংগ্রেসের ১৮টি আসন রয়েছে।












Click it and Unblock the Notifications