Karnataka Election 2023 Voting Live Updates: কর্নাটকে ২২৪টি আসনে ভোটগ্রহণ হচ্ছে বুধবার ১০ মে। মূল লড়াই বিজেপি, কংগ্রেস ও জেডিএসের মধ্যে। এই তিনটি দলই কোনও না কোনও সময় সরকার পরিচালনা করেছে। ২০১৮ সালের ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। তারপর কেটে গিয়েছে পাঁচটি বছর। কাবেরী নদী দিয়ে জলধারার বয়ে যাওয়ার মতোই কর্নাটকের রাজনীতিতে গত পাঁচ বছরে অনেক ঘটনাস্রোত বয়েছে। এবার ভোটের পর কী হয় সেদিকে সকলের নজর থাকবে। নির্বাচনের সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন এই পেজে।
May 10, 2023, 10:36 pm IST
মোট ভোট ৭০ শতাংশ
কর্নাটকে এদিন দিনে শেষে ৭০ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে। এখন দেখার এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ কোন দলের প্রতি তাঁদের সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন।
May 10, 2023, 5:41 pm IST
বিকেল ৫ টা পর্যন্ত ভোটদানের হার ৬৫.৬৯%
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার ৬৫.৬৯%
May 10, 2023, 5:39 pm IST
আর্থিক সংকটের কারণে ধাক্কা খেতে পারে জেডিএস
জেডিএস নেতা এইচডি কুমারস্বামী জানিয়েছেন, দলের আর্থিক সংকটের কারণে অন্তত ২৫ আসনে তারা ধাক্কা খেতে পারেন
May 10, 2023, 5:15 pm IST
শাড়ি মুরগি ফেরালেন গ্রামবাসীরা
বিজেপি প্রার্থী কেসি নারায়ণ গৌড়া কেআর পেট বিধানসভা কেন্দ্রে গাঞ্জিগেরে গ্রামে মঙ্গলবার ভোটারদের মধ্যে শাড়ি ও মুরগি বিলি করেন বলে অভিযোগ। গ্রামবাসীরা তা ফেরত দেন বলে জানা গিয়েছে
May 10, 2023, 4:54 pm IST
ইভিএম ভেঙে হেফাজতে ১৫
বিজয়াপুরা জেলায় ইভিএম ভাঙায় গ্রেফতার করা হয়েছে ১৫ জনকে
কর্নাটকে ১১২ টি কেন্দ্রে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি। এদিনের নির্বাচনে তাই মহিলা ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন
May 10, 2023, 3:24 pm IST
গ্যাস সিলিন্ডার দেখে ভোট দিন
কংগ্রেস নেতা ডিকে শিবকুমার বলেছেন, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার দেখে ভোট দিন। তিনি বলেন, সব নেতাদের বলেছেন, প্রত্যের বুথের বাইরে একটি করে গ্যাস সিলিন্ডার রেখে তাতে মালা পরাতে হবে
May 10, 2023, 3:13 pm IST
ভোটের দিন অটো চালালেন ডিকে শিবকুমার
কনকপুরা কেন্দ্রের প্রার্থী তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার নিজের নির্বাচনী এলাকায় ভোটের দিন অটো চালালেন
May 10, 2023, 2:55 pm IST
ভোটের লাইনে দুজনের মৃত্যু
ভোটপ্রক্রিয়া চলাকালীন দুজনের মৃত্যু হয়েছে। বেলাগাভিতে ভোটের লাইনে দাঁড়ানো ৭০ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে। অন্যদিকে বেলুরের চিকলোতে ভোট দেওয়ার পরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির
May 10, 2023, 2:37 pm IST
কংগ্রেসই সরকার গঠন করবে
কংগ্রেস নেতা ডিকে শিবকুমার দাবি করেছেন কংগ্রেস একাই সরকার গঠন করবে। সুতরাং জেডিএসের সৎঙ্গে জোটের কোনও সম্ভাবনা নেই
May 10, 2023, 2:35 pm IST
কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষ
বল্লারিতে কংগ্রেস ও বিজেপির মদ্যে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে
May 10, 2023, 2:12 pm IST
ভোট দিলেন দেবেগৌড়া
কর্নাটক বিধানসভা নির্বাচনে ভোট দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া এবং তাঁর স্ত্রী
May 10, 2023, 1:56 pm IST
১টা পর্যন্ত ভোটদানের হার
দুপুর ১টা পর্যন্ত ভোটের হার ৩৭.২৫ শতাংশ। দুপুর গড়ালে ভোটের হার আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। বড় সেলেবস থেকে শুরু করে খ্যাতনামা রাজনীতিকরা ইতিমধ্যে অনেকেই ভোট দিয়ে ফেলেছেন।
May 10, 2023, 1:46 pm IST
ভোট দিলেন শেট্টার
সপরিবারে ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেন কংগ্রেস নেতা তথা কর্নাটকের প্রাক্তন বিজেপি নেতা ও একদা মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার।
দক্ষিণ বেঙ্গালুরু বিধানসভায় বেগুল এলাকায় বিজেপি কর্মীরা লিফলেট বিলি করছেন বলে অভিয়োগ আম আদমি পার্টির প্রার্থী অশোক মৃত্যুঞ্জয়ের।
May 10, 2023, 1:19 pm IST
ভোট দিলেন শিক্ষামন্ত্রী বিসি নাগেশ
তিপাতুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা স্কুল শিক্ষামন্ত্রী বিসি নাগেশ ভোট দিলেন
May 10, 2023, 1:16 pm IST
ভোট দিলেন মল্লিকার্জুনে খাড়গে
কালাবুর্গিতে ভোট দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং তাঁর স্ত্রী
May 10, 2023, 1:02 pm IST
ভোট দিলেন ১০৬ বছর বয়সী মহিলা
চান্নাগিরি বিধানসভা কেন্দ্রে ভোট দিলেন ভোট দিলেন ১০৬ বছর বয়সী মহিলা জানকি বাই
May 10, 2023, 12:49 pm IST
বর-বৌয়ের সাজে ভোট
মাইসোরে বর-বউয়ের সাজে ভোট তরুণ-তরুণীর
May 10, 2023, 12:01 pm IST
কুমারস্বামীর দাবি
কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী দাবি করেছেন, তাদের দলই রাজ্যে ক্ষমতায় আসবে
May 10, 2023, 11:58 am IST
১১ টা পর্যন্ত ভোটদানের হার ২০.৯৯%
কর্নাটকে বেলা ১১ টা পর্যন্ত ভোটদানের হার ২০.৯৯%। কনকপুরায় সব থেকে বেশি ৩২ শতাংশ ভোট পড়েছে
May 10, 2023, 11:28 am IST
৬০ শতাংশের বেশি ভোট পাবে কংগ্রেস, দাবি সিদ্দারামাইয়ার
কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দাবি করেছেন, ব্যাপকভাবে মানুষ ভোট দিচ্ছেন। তারা ৬০ শতাংশের বেশি ভোট পাবেন।
#WATCH | "There is a tremendous response from the voters. I will get more than 60 % of the votes. Congress will form the government on its own. I am not going to retire but I will not contest elections. This is my last election," says Former Karnataka CM and Congress leader… pic.twitter.com/ZVdz5o9gIW
২০২৪ লোকসভা নির্বাচনের আগে দক্ষিণের অন্যতম বড় রাজ্য কর্নাটকের বিধানসভা নির্বাচন নিঃসন্দেহে বড় পরীক্ষা বিজেপি ও কংগ্রেসের কাছে।
1:32 AM, 10 May
মোট ভোটার ৫ কোটির বেশি
এবারের নির্বাচনে মোট ভোটার ৫ কোটি ৩১ লক্ষ ৩৩ হাজার ৫৪ জন। সারা রাজ্যে পোলিং স্টেশন ৫৮ হাজার ৫৪৫টি।
1:41 AM, 10 May
মোট প্রার্থী ২৬১৫ জন
এবারের ভোটে মোট ২২৪টি আসনে ২৬১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নির্দল প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি।
1:45 AM, 10 May
ভোটদানের আহ্বান
নির্বাচন কমিশনের তরফে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার কর্নাটকবাসীকে বেশি করে দলে দলে ভোটদানের আবেদন করেছেন।
1:47 AM, 10 May
তৈরি বিজেপি-কংগ্রেস
বিজেপি প্রায় চার দশকের মিথ ভেঙে ফের ক্ষমতায় ফিরতে মরিয়া। অন্যদিকে এই রাজ্যে ফের ক্ষমতায় ফিরে কংগ্রেস ২০২৪ সালের লোকসভা ভোটের আগে নিজেদের প্রধান বিরোধী শক্তি হিসাবে তুলে ধরতে মরিয়া।
1:54 AM, 10 May
জেডিএস কিং নাকি কিংমেকার?
অন্যদিকে গতবারের কিংমেকার জেডিএস এবছর আর কিংমেকার হিসাবে নয়, কিং হিসাবে নিজেদের তুলে ধরতে মরিয়া। ভোট পরবর্তী সময়ে তাঁদের পরিসংখ্যান কোথায় গিয়ে দাঁড়ায় তা অবশ্যই দেখার। কারণ কর্নাটকের রাজ্য রাজনীতিতে জেডিএসের প্রভাব ব্যাপক।
2:03 AM, 10 May
জাতীয় নেতারা এগিয়ে রোড শোয়ে
বিজেপির কেন্দ্রীয় নেতারা এবারের নির্বাচনে কর্নাটকে ২০৬টি ব়্যালি করেছেন, ৯০টি রোড শো করেছেন। সেখানে স্থানীয় নেতারা ২৩১টি ব়্যালি ও ৪৮টি রোড শো করেছেন।
2:04 AM, 10 May
কংগ্রেসের টার্গেট
রোড শো ও প্রচারে কংগ্রেস বিজেপির চেয়ে খানিক পিছিয়ে থাকলেও অন্তত দেড়শো আসনে কংগ্রেস জয় পাবে এই টার্গেট ধরে এগিয়েছেন মল্লিকার্জুন খাড়গে ও ডিকে শিবকুমাররা।
2:06 AM, 10 May
কোন দল করবে বাজিমাত?
২০১৮ সালের বিধানসভা ভোট ত্রিশঙ্কু হয়। সেবছর বিজেপি সবচেয়ে বড় দল হিসাবে উঠে এলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি। মাঝখান থেকে কম আসন পেয়েও জেডিএস কিংমেকার হয়ে যায়। এবারেও তাঁরা ভোট পরবর্তী সময়ে কী অবস্থান নেয়, সেদিকে সকলের নজর থাকবে।
6:05 AM, 10 May
জনমত সমীক্ষা
নির্বাচনের দুদিন আগেও সমীক্ষায় দেখা গিয়েছে, কংগ্রেস সব খেকে বেশি আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরেই থাকবে
কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা শিকারপুরে মন্দিরে পুজো দিলেন
#WATCH | #KarnatakaElections | Former Karnataka CM and senior BJP leader BS Yediyurappa visits and offers prayers at Sri Huccharaya Swami Temple in Shikaripur, along with his family.
কর্নাটকবাসীর কাছে রাজ্যের উন্নয়নের জন্য ভোট দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের
"I am very happy with the way our party conducted the campaign and the way people have reacted. I appeal to people to come and vote for the development of Karnataka," says Karnataka CM Basavaraj Bommai #KarnatakaElectionspic.twitter.com/q4ALA4U0la
কোনও সন্দেহ নেই, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং সরকার গঠন করবে, বললেন বিএস ইয়েদুরিয়াপ্পা
#WATCH | "BY Vijayendra is going to get more than 40,000 votes here. We will get the absolute majority and will form the govt, there is no doubt about it. People's response is very good," says Former Karnataka CM and senior BJP leader BS Yediyurappa after casting his vote… pic.twitter.com/Gcy7vwjJKx