Karnataka Election 2023: জনতার রায়ের পরে কোন পথে এগোবে কংগ্রেস, ইঙ্গিত দিলেন ডিকে শিবকুমার

হাতে মাত্র আর কয়েক ঘণ্টা। ভোট প্রায় শেষের পথে কর্নাটকে। হাইভোল্টেজ নির্বাচন বললে ভুল হবে না কর্নাটকের বিধানসভা নির্বাচনকে। আপাতদৃষ্টিকে বেশিরভাগ রাজনৈতিক সমীক্ষকই দাবি করেছেন কংগ্রেসের দিকে পাল্লা ভারী। কিন্তু এরই মােঝ কংগ্রেস ইঙ্গিত দিয়েছে ভোটপরবর্তী জোট করতে নারাজ তারা।

কংগ্রেস নেতা ডিকে শিবকুমার জানিয়েছেন ভোট পরবর্তী জোটে তাঁরা বিশ্বাসী নয় এই বছর। জেডিএসের সঙ্গে তো কোনও ভাবেই জোটের পথে হাঁটবে না কংগ্রেস। জেডিএসের প্রতি এককথায় রুষ্ট কংগ্রেস। তাঁদের অভিযোগ পর পর ২ বার ভরাডুিব ঘটিয়েছে জেডিএস।

dk shivakumar
Photo Credit: ছবি সৌ:এএনআই

২০১৮ সালে জেডিএ সের সঙ্গে জোট গড়ে সরকার গড়েছিল তারা। কিন্তু জেডিএসের কয়েকজন বিধায়কের দলবদলের কারণে সেই সরকার পড়ে যায়। তাই এবার আর জেডিএসে ভরসা করতে পারছেন না ডিকে শিবকুমাররা। ডিকে শিবকুমার আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন কোনও ভাবেই তাঁরা জেডিএসের সঙ্গে জোট গড়বেন না একক ভাবেই সরকার গড়বে কংগ্রেস।

siddaramaiah
Photo Credit: ছবি সৌ:এএনআই

অন্যদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দাবি করেছেন কংগ্রেস ১৩০ থেকে ১৫০টি আসন একাই পাবে। ২০১৮ সালের নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৭৮টি আসন আর জেডিএস পেয়েছিল ৩৭টি আসন। অন্যদিকে বিজেপি একাই পেয়েছিল ১০৭টি আসন। বৃহত্তম রাজনৈতিক দল হলেও একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপি পায়নি। সেসময় জেডিএসকে সঙ্গে নিয়ে সরকার গড়ে কংগ্রেস।

Karnataka Election 2023
Photo Credit: ছবি সৌ:পিটিআই

কিন্তু সেই সমঝোতা সুখের হয়নি। তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল জোট সরকার। তার নেপথ্যে জেডিএস বিধায়কদেরই দায়ী করেছে কংগ্রেস। সেকারণে আর জেডিএসকে ভরসা করতে নারাজ কংগ্রেস। কোনও রকম জোটে তারা যাবে না স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কংগ্রেস। ডিকে শিবকুমার বারবার রান্নার গ্যাসের দামের কথা তুলে ধরে ভোটারদের সচেতন করেছেন। ভোট দেওয়ার আগে একবার রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কথা মনে করবেন বলে ভোটারদের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

এদিকে আবার কংগ্রেসের অন্দরে মুখ্যমন্ত্রী পদ নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। সিদ্দারামাইয়া না ডিকে শিবকুমার কে হবেন মুখ্যমন্ত্রী তাই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যদিও সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমার দুজনেই জানিয়েছেন হাইকমান্ড যাকে ঠিক করবেন তিনিই হবেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+