Karnataka Election 2023: কর্নাটক বিধানসভা নির্বাচনে কার আধিপত্য, ইন্ডিয়া টিভি-সিএনএক্স-এর সমীক্ষা একনজরে
ভোটের দুদিন আগে সামনে এসেছে আরও এক জনমত সমীক্ষার ফল। ইন্ডিয়া টিভি ও সিএনএক্সের করা সমীক্ষায় আসন্ন কর্নাটক বিধানসভার নির্বাচনে কংগ্রেসের একক বৃহত্তম দল হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা থেকে তাদের আটটি আসন কম পড়তে পারে।
ইন্ডিয়া টিভি ও সিএনএক্সের করা জনমত সমীক্ষায় বলা হয়েছে, কংগ্রেস ২২৪ টি আসনের মধ্যে ১০৫ টি আসন পেতে পারে। যেখানে বিজেপি পেতে পারে ৮৫ টি আসন। জনতা দল সেকুলার পেতে পারে ৩২ টি আসন। অন্যরা পেতে পারে দুটি আসন।

উল্লেখ করা প্রয়োজন, ২০১৮ সালের নির্বাচনে বিজেপি জিতেছিল ১০৪ টি আসন, কংগ্রেস পেয়েছিল ৮০ টি আর জেডিএস পেয়েছিল ৩৭ টি আসন এবং অন্যরা পেয়েছিল তিনটি আসন।
ভোট ভাগের নিরিখে কংগ্রেস পেতে পারে ৪০.৩২ টি শতাংশ, বিজেপি ৩৫.৫ শতাংশ, জেডিএস ১৭.৮১ শতাংশ এবং অন্যরা ৬.৩৭ শতাংশ ভোট। ২০১৮ সালের নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৩৮.০৪ শতাংশ, বিজেপি ৩৬.২২ শতাংশ, জেডিএস ১৮.৩৬ শতাংশ এবং অন্যরা ৭.৩৮ শতাংশ ভোট পেয়েছিল।
জাতি ও সম্প্রদায় গত ভিত্তিতে কংগ্রেস কুরুবা ভোটের ৭৫.৩ শতাংশ, লিঙ্গায়েত ভোটের ১৫.১১ শতাংশ, ভোক্কালিগা ভোটের ১৭.৫৭ শতাংশ, তফশিলি জাতিদের ৪০.৫৬ শতাংশ, ওবিসির ৩৪.৫৮, তফশিলি উপজাতিদের ৪২,৩৫ শতাংশ এবং মুসলিম ভোটের ৭৫ শতাংশ পেতে পারে।
বিজেপি কুরুবা ভোটের ১৫.১৪ শতাংশ, লিঙ্গায়েতদের ৭৫.৮ শতাংশ, ভোক্কালিগাদের ১৭.৩৯ শতাংশ, ওসসি ৩৯.৬ শতাংশ, ওবিসির ৫১.৭ শতাংশ, এসটির ৩২.১৮ শতাংশ এবং মুসলিমদের ২.০৭ শতাংশ ভোট পেতে পারে। জেডিএস ভোক্কালিগাদের ৫৬ শতাংশ ভোট পেতে পারে।

অঞ্চল ভিত্তিক ভোটের ক্ষেত্রে বিজেপি ও কংগ্রেস গ্রেটার ব্যাঙ্গালোরে ৩২টির মধ্যে ১৫ টি করে আসন পেতে পারে। জেডিএস পেতে পারে দুটি আসন। সেন্ট্রাল কর্নাটকে ২১ টি আসনের মধ্যে বিজেপি ১৩ টি ও কংগ্রেস আটটি আসন পেতে পারে। উপকূল কর্নাটকের ১৯ টি আসনের মধ্যে বিজেপি ১৫ টি এবং কংগ্রেস ৪ টি আসন পেতে পারে।
হায়দরাবাদ-কর্নাটক অঞ্চলে ৪০ টি আসনের মধ্যে কংগ্রেস ৩২ টি এবং বিজেপি ছটি এবং জেডিএস দুটি আসন পেতে পারে। পুরনো বহীশূরে ৬২ টি আসনের মধ্যে কংগ্রেস ২৬ টি, জেডিএস ২৮ টি এবং বিডেপি সাতটি আসন জিততে পারে। অন্যরা একটি আসন পেতে পারে। বোম্বে-কর্নাটকের ৫০ টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২৯ টি আর কংগ্রেস ২০ টি পেতে পারে।

কে হতে পারেন মুখ্যমন্ত্রী, এই সমীক্ষায় দেখা গিয়েছে কংগ্রেস নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ৩২.২ শতাংশ উত্তরদাতার পছন্দ। বাসবরাজ বোম্বাইকে পছন্দ ২৬.৮৩ শতাংশ মানুষের। ১৬.৩৭ শতাংশের পছন্দ প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীকে। কংগ্রেসের ডি শিব কুমারকে ৭ শতাংশ এবং বিজেপির ইয়েদুরিয়াপ্পাকে পছন্দ ১০.৯৭ শতাংশ মানুষের।
ইন্ডিয়া টিভি ও সিএনএক্সের তরপে জানানো হয়েছে তারা ২২৪ টি আসনের মধ্যে ১১২ টিতে ১১,২০০ উত্তরদাতার সামনে বিভিন্ন প্রশ্ন রেখেছিল।












Click it and Unblock the Notifications