Karnataka Election 2023: ঘোড়া কেনাবেচার আশঙ্কা, সম্ভাব্য জয়ী প্রার্থীকে বেঙ্গালুরুতে তলব কংগ্রেসের

আগামীকালই কর্নাটকের হাইভোল্টেজ ভোটের ফলাফল প্রকাশিত হবে। তার আগে যে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে এসেছে তাতে কংগ্রেসের ভাগে বেশি আসন থাকবে। তাই এবার আগে থেকেই সাবধান কংগ্রেস। সম্ভাব্য জয়ী প্রার্থীদের বেঙ্গালুরুতে তলব করেছে কর্নাটক কংগ্রেস।

ভোটের ফল প্রকাশের আগে থেকেই ঘোড়া েকনাবেচার আশঙ্কা করছেন তিনি। বিজেপি সরকার গড়তে মোটা টাকার প্রলোভন দেখিয়ে কংগ্রেস প্রার্থীদের কিনে নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন ডিকে শিবকুমাররা। এর আগেও এই ঘটনা ঘটেছে কংগ্রেসের সঙ্গে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার আগে থেকে সচেতন কংগ্রেস।

Karnataka Election 2023

কর্নাটকে ভোটের পর বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে প্রকাশ্যে এসেছে তাতে এবার কর্নাটকে ত্রিশঙ্কু ফলাফল হতে চলেছে। কংগ্রেস এবং বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেকারণে আরও বেশি করে তৎপর হয়ে উঠেছে কংগ্রেস। বুথ ফেরত সমীক্ষা বলছে ৯৮ থেকে ১০৯টি আসন কংগ্রেসের ঝুলিতে আসবে। আবার ডিকে শিবকুমার দাবি করেছেন ১১৫টি আসন তাঁরাই পাবেন।

বিজেপি এই সব বুথ ফেরত সমীক্ষা খারিজ করে দিয়েছে। তাদের পাল্টা দাবি এবার কর্নাটকে বিপুল আসন সংখ্যা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। গতবার বিজেপি বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ দল হয়েছিল। এবার সেটা অনেকটাই ধাক্কা খাবে বলে মনে করছে বুধ ফেরত সমীক্ষা। যদিও মোদী এবং শাহ দিনরাত এক করে প্রচার চালিয়েছেন কর্নাটকে। কিন্তু বিজেপির ভোট এবার ধাক্কা খাবে লিঙ্গায়েত সম্প্রদায়ের কারণে।

Karnataka Election 2023

ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে বাসবরাজ বোম্মাইয়ে মুখ্যমন্ত্রী করায় রুষ্ট লিঙ্গায়েত সম্প্রদায়। কর্নাটকে এই লিঙ্গায়েত সম্প্রদায় ভীষণভাবে ক্ষমতাশালী। তারা রুষ্ট হলে যেকোমনও রাজনৈতিক দলের ভোট ব্যাঙ্কেই ধাক্কা আসে। আর এই সুযোগকে কাজে লাগিয়েছে কংগ্রেস। তাছাড়া বিজেপি থেকে অনেক হেভিওয়েট নেতাই এবার কংগ্রেসে যোগ দিয়েছেন। তার জেরে বিজেপির ভোট ভাগ হয়ে যাওয়ার সম্ভাব না তৈরি হয়েছে।

Karnataka Election 2023

তাই আগে থেকেই এবার সতর্ক কংগ্রেস। মধ্য প্রদেশ, মহারাষ্ট্র থেকে শিক্ষা নিয়ে এবার ভোটের ফল প্রকাশের আগেই নিজেদের ঘর সুরক্ষিত করতে চাইছেন ডিকে শিবকুমাররা। সেকারণেই কংগ্রেসের সম্ভাব্য জয়ী প্রার্থীদের একজায়গায় রাখতে চাইছেন তাঁরা। যাতে কোনও ভাবেই বিজেপি ষড়যন্ত্র কাজ করতে না পারে। কারণ গতবার ঘোড়া কেনাবেচার মাধ্যমেই জেডিএস কংগ্রেস জোট সরকারের পতন হয়েছিব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+