Karnataka Election 2023: বহিরাগতদের নিয়ে এসে ভোট! বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ কংগ্রেসের
ভোটের দিন বিজেপির বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে আসার অভিযোগ কংগ্রেসের। গোয়া থেকে দলে দলে লোক আসছে কর্নাটকে। বাসে করে তাঁদের নিয়ে আসছে বিজেপি। গুরুতর অভিযোগ করেছে কংগ্রেস। রাত থেকে গোটা সরকার বাস ভরে লোক পাঠাচ্ছে উত্তর কর্নাটকে।
এমনই গুরুতর অভিযোগ করেছে কর্নাটক কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য গোয়া বিজেপি শাসিত। সেকারণে সেখান থেকে বিজেপি কর্মীদের পাঠিয়ে কর্নাটকে বিজেপির ভোট বাড়ানোর চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। কংগ্রেসের আরও অভিযোগ মোদীর সভা ভরাতেও গোয়া থেকে লোক নিয়ে এসেছিল বিজেপি। প্রায় ১০০টি বাসে করে গোয়া থেকে মোদীর সভার জন্য লোক নিয়ে আসা হয়েছিল।

কংগ্রেস নেতা পবন খেরা এবং কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা ট্যুইট করেছেন সেই ছবি। সুরজেওয়ালা টুইটে লিখেছেন গোয়া থেকে টাকা দিয়ে লোক নিয়ে আসা হচ্ছে কর্নাটকে। এমনকী কর্নাটকের দান্ডেলিতে একটি রিসর্টে নাকি বিজেপি নেতা এবং গোয়ার মন্ত্রী বিশ্বজিৎ রাণে ৬টি রুম বুক করেছেন। কেন এই রিসর্টে বিজেপি মন্ত্রী ঘর বুক করেছেন তা জানতে চাই বলে টুইট করেছেন তিনি।

কর্নাটকে এবার কংগ্রেসের পাল্লা ভারী বলে জানিয়েছেন অধিকাংশ রাজনৈতিক সমীক্ষক। কংগ্রেস একাই ১১৫টি আসন পাবে বলে দাবি করেছেন ডিকে শিবকুমার। সেকারণে কংগ্রেস ভোটের ফলাফল প্রকাশের পরেও কোনও জোটের পথে হাঁটবে না। বিশেষ করে জেডিএসের সঙ্গে তো কোনও ভাবেই জোটের পথে হাঁটবে না বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications