কর্নাটক নির্বাচন ২০২৩: প্রাদেশিকতার সুড়সুড়ি দিয়ে ভোট-যুদ্ধ জয়ের অঙ্ক কষা শুরু
কর্নাটক নির্বাচনের আগে আমুল বনাম নন্দিনী নিয়ে যুদ্ধ শুরু হল। ভোট-যুদ্ধ জয়ের জন্য আসরে নামানো হল দুই ব্র্যান্ডকে। এই কর্পোরেট যুদ্ধের অন্তরালে লুকিয়ে রয়েছে কর্নাটক নির্বাচন জেতার অঙ্ক। তাই দুই দলই কোমর বেঁধে নমে পড়েছে। একদিকে স্বদেশি ব্র্যান্ড। অন্যদিকে গুজরাতি ব্র্যান্ড।
কর্নাটকে কর্পোরেট যুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছে কান্নাডিগা গর্ব এবং গ্রামীণ অর্থনীতি। গ্রামীণ অর্থনীতি স্বদেশি ব্র্যান্ডের উপর নির্ভরশীল এবং তা ক্ষমতাসীন বিজেপিকে চালিত করার জন্য একটি ভিত তৈরি করতে পারে। আগামী দিনে রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তার করতে এমনই একটি ইস্যুকে সামনে আনা হয়েছে।

সপ্তাহকাল ধরে কর্নাটকের রাজনীতিতে চর্চার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে আমুল বনাম নন্দিনী। বিরোধীরা প্রশ্ন তুলেছে, কেন গুজরাত ডেয়ারি ব্র্যান্ডের দুধ এবং দই বেঙ্গালুরুতে? গুজরাতের দুগ্ধ সমবায় ৫ এপ্রিল কর্ণাটকের বাজারে আমুলের দুধ এবং দই সরবরাহ করার ঘোষণা করে। তারপরই বিরোধীরা শাসক বিজেপিকে নিশানা করেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষণার কয়েক মাস পরেই বিজেপি কর্নাটকে এই পন্থা নেয়। ব্র্যান্ডের যুদ্ধ লাগিয়ে প্রাদেশিকাতার ধুয়ো তুলে বিজেপি ভোট বৈতরণী পার করার পরিকল্পনা কষে। বিরোধী কংগ্রেস ও জেডিএস রাজ্যের শাসকদলকে েই মর্মে আক্রমণ শানাতে শুরু করে।

কর্নাটক বিধানসভা নির্বাচনের আর মাত্র এক মাস বাকি। তার আগে ২১ হাজার কোটি টাকার ব্র্যান্ড নন্দিনীকে কর্নাটক মিল্ক ফেডারেশন গুজরাতের আমুলের সঙ্গে মিশিয়ে দিতে পারে। তার কারণ নন্দিনীর সঙ্গে রাজ্যের মানুষের একটা আবেগ মিশে রয়েছে।
বিরোধীদের অভিযোগ, বিজেপি ৪৯ বছরের ব্র্যান্ড নন্দিনীকে আমূলের সঙ্গে মিশিয়ে 'এক দেশ, এক আমুল'-এর পথে হাঁটতে পারে। যদিও বিজেপি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এআইসিসি সাধারণ সম্পাদক তথা কর্নাটক পার্টির ইনচার্জ রণদীপ সুরজেওয়ালা অভিযোগ করেছেন, বিজেপি নন্দিনীকে বিক্রি করার চেষ্টা করছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীও এই ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করেছেন। জেডিএসের সেকেন্ড-ইন-কমান্ড কর্নাটকে নন্দিনীকে শেষ করার জন্য আমুলকে এনে বিজেপি এই নোংরা খেলা শুরু করেছে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল নীতি হল 'এক দেশ, এক আমুল', 'এক দুধ ও এক গুজরাট' করতে চায়।
মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেছেন, সরকার আমুল ইস্যুতে স্পষ্ট অবস্থান নিয়েছে। কর্নাটকে আমুলের প্রবেশকে রাজনীতিকরণের রূপ দিতে চাইছে কংগ্রেস। নন্দিনী একটি জাতীয় ব্র্যান্ড। এটি কর্ণাটকের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা অন্যান্য রাজ্যেও নন্দিনীকে একটি ব্র্যান্ড হিসাবে জনপ্রিয় করেছি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications