Karnataka Election 2023: ফের কি বিজেপি, নাকি অক্সিজেন পাবে কংগ্রেস! কী বলছে ABP-Cvoter-এর ওপিনিয়ন পোল

নির্বাচন কমিশন বুধবার কর্নাটক বিধানসভার নির্বাচনের দিন ঘোষণা করেছে। ১০ মে একদফায় সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৩ মে যার ফলাফল ঘোষণা করা হবে। তবে নির্বাচনের দিন ঘোষণা নিয়ে দক্ষিণের এই রাজ্যের দুই মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি ও কংগ্রেসের মধ্যে কার্যত যুদ্ধও শুরু হয়ে গিয়েছে। রাজ্যে তৃতীয় শক্তি হিসেবে ধরা হয় জেডিএসকে।

এবিপি-সি ভোটারের জনমত সমীক্ষা

এবিপি-সি ভোটারের জনমত সমীক্ষা

জনসাধারণ মনে মনে কী রেখেছে তার কিছুটা ধারণা পেতে এবিপি-সিভোটার ওপিনিয়ন পোল করেছে। যেখানে ২৪,৭৫৯ জনের মত নেওয়ার দাবি করেছে তারা। কর্নাটকের সবকটি আসনেই এই ওপিনিয়ন পোল করা হয়েছে। এই সমীক্ষায় প্লাস-মাইনাস ৩ থেকে ৫ শতাংশ ত্রুটি হতে পারে বলেও বলা হয়েছে।

ওপিনিয়ন পোলের ফলাফল

ওপিনিয়ন পোলের ফলাফল

এবিপি-সি ভোটার ওপিনিয়ন পোলের সমীক্ষায় বলা হয়েছে, এবার কর্নাটকে সব থেকে বেশি আসন পেতে পারে কংগ্রেস। সমীক্ষা অনুযাযী, কংগ্রেস ২২৪টির মধ্যে ১১৫-১২৭ টি আসন পেতে পারে। বিজেপি পেতে পারে ৬৮-৮০ টি আসন। জেডিএস পেতে পারে ২৩-৩৫ টি আসন। অন্যরা পেতে পারে ২ টি আসন।

অন্য সংস্থার করা ওপিনিয়ন পোলের ফল

অন্য সংস্থার করা ওপিনিয়ন পোলের ফল

ম্যাট্রিজ সংস্থার করা ওপিনিয়ন পোলে বলা হয়েছে কংগ্রেস কর্নাটকে ৮৮-৯৮ টি আসন পেতে পারে। সেখানে বিজেপি পেতে পারে ৯৬-১০৬ টি আসন। জেডিএস পেতে পারে ২৩-৩৩ টি আসন। অন্যরা পেতে পারে ২-৭ টি আসন। লোক পোলের সমীক্ষায় বলা হয়েছে, কংগ্রেস পেতে পারে ১১৬-১২৩ টি আসন।, বিজেপি ৭৭-৮৩ টি আসন, জেডিএস পেতে পারে ২১-২৭ টি আসন এবং অন্যরা পেতে পারে ১-৪ টি আসন। পপুলার পোলসের সমীক্ষায় বলা হয়েছে, কংগ্রেস পেতে পারে ৮২-৮৭ টি আসন, বিজেপিও ৮২-৮৭ টি আসন, জেডিএস ৪২-৪৫ টি আসন।

কংগ্রেসের সরকার গঠনের সম্ভাবনা

কংগ্রেসের সরকার গঠনের সম্ভাবনা

কর্নাটকের পোল অফ পোলে দেখা যাচ্ছে কংগ্রেস ১০০-১০৮ টি আসন পেতে পারে, বিজেপি পেতে পারে ৮১-৮৯ টি আসন, জেডিএস পেতে পারে ২৭-৩৫ টি আসন এবং অন্যরা পেতে পারে ১-৩ টি আসন। ফলে সেখানে কংগ্রেসের সরকার গঠনের সম্ভাবনাই উঠে আসছে আপাতত।

কোথায় কত আসন কংগ্রেস-বিজেপির

কোথায় কত আসন কংগ্রেস-বিজেপির

হায়দরাবাদ-কর্নাটক এলাকায় কংগ্রেস ও বিজেপি যথাক্রমে ৪৪ শতাংশ এবং ৩৭ শতাংশ ভোট পেতে পারে বলে অনুমান। আসন সংখ্যার নিরিখে ৩১ আসনের এই এলাকায় কংগ্রেস ১৯-২৩টি এবং বিজেপি ৮-১২ টি আসন পেতে পারে। মহারাষ্ট্র সীমানার মুম্বই-কর্নাটক এলাকায় বিজেপি ও কংগ্রেস প্রত্যেকেই ৪৩ শতাংশ করে ভোট পেতে পারে। আসন সংখ্যার নিরিখে ৫০ আসনের এই এলাকায় কংগ্রেস ২৫-২৯ টি আসন এবং বিজেপি ২১-২৫ টি আসন পেতে পারে। উপকূল কর্নাটক এলাকায় বিজেপি ৪৬ শতাংশ ভোট পেতে পারে। যেখানে কংগ্রেস পেতে পারে ৪১ শতাংশ ভোট। ২১ টি আসনের এই এলাকায় বিজেপি ৯-১৩ টি আসন পেতে পারে, কংগ্রেস পেতে পারে ৮-১২ টি আসন। মধ্য কর্নাটকে বিজেপি পেতে পারে ৩৮ শতাংশ ভোট, আর কংগ্রেস ৪১ শতাংশ। ৩৫ আসনের এই এলাকায় বিজেপি ১২-১৬ টি আসন পেতে পারে আর কংগ্রেস পেতে পারে ১৮-২২ টি আসন। জেডিএস এখানে ২ টি আসন পেতে পারে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+