টোল বুথে ৪০ টাকা দিতে গিয়ে ৪ লক্ষ টাকা খোয়ালেন এক ব্যক্তি, কীভাবে? জেনে নিন
কোচি-মুম্বই হাইওয়েতে উডুপির কাছে গুন্ডমী টোল গেটে ৪০ টাকা টোল দিতে গিয়ে ৪ লক্ষ টাকা সোয়াইপ হয়ে গেল এক চিকিৎসকের।
ম্যাঙ্গালোর, ১৪ মার্চ : কোচি-মুম্বই হাইওয়েতে উডুপির কাছে গুন্ডমী টোল গেটে ৪০ টাকা টোল দিতে গিয়ে ৪ লক্ষ টাকা সোয়াইপ হয়ে গেল এক চিকিৎসকের। শনিবার রাত ১০টা ৩০ মিনিটে ঘটনাটি ঘটেছে। উডুপি থেকে এই টোল গেটের দূরত্ব ১৮ কিলোমিটার।
জানা গিয়েছে, মহীশূরের এক চিকিৎসকের সঙ্গে ঘটনাটি ঘটেছে। তাঁর নাম চিকিৎসক রাও। তিনি শনিবার নিজের গাড়ি চালিয়ে মুম্বই যাচ্ছিলেন। তিনি রাত সাড়ে ১০টা নাগাদ ডেবিট কার্ড দিয়ে টোল প্লাজায় ৪০ টাকা দিতে যান।

টোল প্লাজায় কাজ করা ব্যক্তি কার্ড সোয়াইপ করে টোলের টাকা নেন ও একটি রশিদ কেটে দেন। যখন টাকা কাটার মেসেজ চিকিৎসকের মোবাইলে আসে, তখন তিনি দেখেন ৪০ টাকা নয়, ৪ লক্ষ টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে।
তিনি সঙ্গে সঙ্গে টোল গেটে থাকা ব্যক্তিকে বিষয়টি জানালে তিনি ভুল স্বীকার করতে রাজি হননি। উপায় না দেখে সেখান থেকে নিকটবর্তী কোটায় গিয়ে রাত ১ টা নাগাদ পুলিশে অভিযোগ দায়ের করেন। পরে থানা থেকে হেড কনস্টেবল চিকিৎসক রাওকে সঙ্গে করে টোল গেটে আসেন।
পুলিশ জেরা করতেই টোল কর্মী জানান. ভুল করে বেশি টাকা কাটা হয়েছে। সেই টাকা চেকে দিতে চাইলে চিকিৎসক রাও নেননি। পরে ভোর চারটে নাগাদ কাটা যাওয়া ৩৯ লক্ষ ৯৯ হাজার ৯৬০ টাকা নগদে ফেরত দেওয়া হয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications