কর্ণাটক সংকট চরম নাটকীয়তার দিকে! মুম্বই পৌঁছলেন প্রতাপশালী কং নেতা শিবকুমার
'রিসর্ট রাজনীতি' থেকে ক্রমেই চরম নাটকীয়তার পথে এগিয়ে চলেছে কন্নড় রাজনীতি।
'রিসর্ট রাজনীতি' থেকে ক্রমেই চরম নাটকীয়তার পথে এগিয়ে চলেছে কন্নড় রাজনীতি। কর্ণাটকের মসনদে বিজেপি বনাম জেডিএস-কংগ্রেস জোটের হাড্ডাহাড্ডি লড়াই কার্যত এবার ক্লাইম্যাক্সের দিকে এগোতে শুরু করেছে। ইস্তফা জমা দেওয়ার পর কংগ্রেসের যে সমস্ত বিক্ষুব্ধ বিধায়ক মুম্বইয়ের রিসর্টে চলে গিয়েছিলেন , এবার তাঁদের সঙ্গে দেখা করতে মুম্বইয়ে বুধবার সকালেই পৌঁছে গেলেন কন্নড় রাজনীতির সবচেয়ে ধনী ও প্রতাপশালী বিধায়ক তথা কংগ্রেস নেতা ডি শিবকুমার।
|
ডি শিবকুমারকে রিসর্টে ঢুকতে বাঁধা!
মুম্বইয়ের রেনেসাঁ কনভেনশন সেন্টারের সামনে পুলিশের সঙ্গে মুখোমুখি হন ডি শিবকুমার। সেখানে তাঁকে পুলিশ ভিতরে ঢুকতে বাঁধা দেয়। তখন শিবকুামর জানান, ভিতরে যে সমস্ত কংগ্রেসের বিক্ষুব্ধ নেতারা রয়েছেন তাঁরা তাঁর বন্ধু। বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছেন তিনি। এরপর পুলিশ তাঁকে সরিয়ে নিয়ে চলে যায়।
|
কেন ঢুকতে দেওয়া হল না?
মুম্বইয়ের রিসর্টে যে সমস্ত বিক্ষুব্ধ কংগ্রেস নেতারা রয়েছেন তাঁরা প্রত্যেকেই মুম্বই পুলিশের কাছে চিঠি দিয়ে জানিয়ে দেন, যে ডি শিবকুমার যদি সেখানে এসে পৌঁছন তাহলে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগবেন। রিসর্টে ঢুকে তাণ্ডব করতে পারেন শিবকুমার। এমনই দাবি করেন বিধায়করা। আর সেই আশঙ্কা থেকেই এমন নিরাপত্তা চেয়ে মুম্বই পুলিশের কাছে আর্জি জানান বিধায়করা।

কন্নড় সংকট
কন্নড় রাজনীতিতে এই মুহূর্তে চরম সংকট ঘনীভূত। কংগ্রেসের ১০ বিধায়ক ইস্তফা দিয়েছেন। ইস্তফার রাস্তায় হেঁটেছেল আরও বেশ কয়েকজন। আর বিক্ষুব্ধ বিধায়কদের ঘরে পেতে রিসর্ট রাজনীতির সাহায্য নিচ্ছে বিজেপি, অন্যদিকে, ঘরের বিধায়কদের ঘরে ফেরাতে শেষ মুহূর্তে মরণ কামড় দিচ্ছে কংগ্রেস।












Click it and Unblock the Notifications