কর্ণাটকে তুমুল ডামাডোলের ফাঁকে কং-বিজেপি বিধায়কদের একসঙ্গে ব্রেকফাস্ট! কোন কোন ছবি উঠে এলো

কর্ণাটক বিধানসভা ঘিরে একাধিক ছবি গাত রাত থেকেই উঠে আসছে। রাজ্যের দখল হাতে নিতে কংগ্রেস-জেডিএস বনাম বিজেপির দড়ি টানাটানির খেলায় রীতিমতো জমজমাট কন্নড় রাজনীতি।

কর্ণাটক বিধানসভা ঘিরে একাধিক ছবি গাত রাত থেকেই উঠে আসছে। রাজ্যের দখল হাতে নিতে কংগ্রেস-জেডিএস বনাম বিজেপির দড়ি টানাটানির খেলায় রীতিমতো জমজমাট কন্নড় রাজনীতি। একদিকে বিজেপির ইয়েদুরপ্পা শিবিরের দাবি আস্থা ভোট করতেই হবে। অন্যদিকে ,হার নিশ্চিত আন্দাজ করে ফুটবলের ঘরানায় সময় নষ্ট করার চেষ্টায় রয়েছে কংগ্রেস! দুই পক্ষের এই তুমুল লড়াইয়ের মাঝে বৃহস্পতিবার বিধানসভাতেই ধরনা দিয়ে গোটা রাত কাটিয়ে দেন বিজেপি বিধায়করা। এরপরের ছবিগুলি কন্নড় রাজনীতিতে আরও প্রাসঙ্গিক।

একসঙ্গে বসে কং-বিজেপির ব্রেকফাস্ট

বিধানসভায় যখন তুমুল গণ্ডগোল সরকার গঠন ও আস্থা ভোট নিয়ে, তখন তারই এক ফাঁকে বিজেপি বিধায়কদের সঙ্গে ব্রেকফাস্ট সারলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বরা। একদিকে, বিজেপির বিরুদ্ধে বিধায়ক নিয়ে কেনবেচার অভিযোগ, অন্যদিকে কর্ণাটকে বিধানসভায় ডামাডোলের মধ্যে বিজেপি বিধায়কদের সঙ্গে ব্রেকফাস্ট সারলেন কংগ্রেসের উপমুখ্যমন্ত্রী। কন্নড় রাজনীতিতে এমন ছবি ঘিরে উত্তাপের আঁচ তুঙ্গে!

মর্নিং ওয়াক বিধায়কদের

রাতভর কর্ণাটক বিধানসভায় ধরনায় ছিলেন বিজেপি বিধায়করা । সেখানে রাতেই বিধানসভার মধ্যে শুয়ে পড়তেও দেখা যায় বিধায়কদের। এরপর ভোরের আলো ফুটতেই মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েন বিজেপি বিধায়করা।

ডিনার পর্ব ও শোয়া

রাতে কন্নড় বিধানসভায় আস্থা ভোটের দাবিতে ধরনার বসে পড়ে বিজেপি। বিজেপি বিধায়কদের ধরনার পাশপাশি চলে ডিনার পর্বও। খাওয়া দাওয়ার পর, বিধানসভার ফ্লোরে শুয়ে পড়তে দেখা যায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিএস ইয়ে দুরপ্পাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+