সংরক্ষণ নিয়ে নতুন প্রতিশ্রুতি, কর্নাটকে বড় চমক কংগ্রেসের
কর্নাটকে ভোট বাড়াতে একের পর এক চমক দিয়ে চলেছে কংগ্রেস। এবার সংরক্ষণ নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছে তারা। কর্নাটক কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা সিদ্দারামাইয়ে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কংগ্রেস ক্ষমতায় এসে সংরক্ষণ ৭৫ শতাংশ করে দেওয়া হবে।
কর্নাটকে এখন ৬৬ শতাংশ সংরক্ষণ রয়েছে। তারমধ্যে ১০ শতাংশ সংরক্ষণ দেওয়া হয় সমাজে আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য। এবার কংগ্রেসের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারা ক্ষমতায় এলে সরকারি চাকরিতে ৭৫ শতাংশ সংরক্ষণ দেবে।

তার মাঝে আবার বিজেপিকে নিশানা করে সিদ্দারামাইয়া বলেছেন এই মুহূর্তে সরকার যে সংরক্ষণ নীতী নিয়ে চলছে তাতে মুিসলিমদের জন্য ৪ শতাংশ সংরক্ষণ তারা বাতিল করে দেওয়ার পরিকল্পনা করছে। কিন্তু কংগ্রেস এই অনৈতিক সিদ্ধান্তকে সম্মতি জানায় না। এবং তারা ক্ষমতায় এলে সংরক্ষণ ৭৫ শতাংশ করে দেবে বলে ঘোষণা করেছে।

কংগ্রেসের এই প্রতিশ্রুতিকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। তাঁরা অভিযোগ করেছেন ভোট পাওয়ার জন্য জাতপাতের রাজনীতি করছে কংগ্রেস। একে নোংরা রাজনীতি ছাড়া আর কিছু বলা যায় না। মুসলিমদের সংরক্ষণ বাতিল করার কোনও পরিকল্পনাই বিজেপি করেনি বলে পাল্টা দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। ভারতে ধর্মের ভিত্তিতে কখনও সংরক্ষণ করা হয় না বলে পাল্টা আক্রমণ করে বলেছে বিজেপি।












Click it and Unblock the Notifications