মঞ্চে বসেই নেত্রীর শরীরে অশ্লীলভাবে হাত রাখলেন কংগ্রেস নেতা, ভাইরাল ভিডিওতে ঝড় ইন্টারনেটে

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আপত্তিকরভাবে দলীয় মহিলা সহকর্মীর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠল কর্নাটকের কংগ্রেস নেতার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন ওই কংগ্রেস নেতা।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দলীয় নেত্রী সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ উঠল কংগ্রেস নেতার বিরুদ্ধে। কর্নাটকের এই ঘটনার ছবি এখন ভাইরাল ইন্টারনেটে। ছবিতে অশালীনভাবে দলীয় নেত্রীর গায়ে হাত দিতে দেখা যাচ্ছে মাদিকেরি কংগ্রেসের প্রাক্তন সভাপতি টিপি রমেশকে। অবশ্য এই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন তিনি।

মঞ্চে বসেই নেত্রীর শরীরে অশ্লীলভাবে হাত রাখলেন কংগ্রেস নেতা, ভাইরাল ভিডিওতে ঝড় ইন্টারনেটে

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে একটি মঞ্চে পাশাপাশি বসেছিলেন টিপি রমেশ ও স্থানীয় বিধায়ক বীণা আচাইয়া। ছবিতে দেখা যাচ্ছে বীণা আচাইয়ার হাতে আপত্তিকরভাবে হাত রেখে বসে আছেন টিপি রমেশ। এই ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায়। মুখ বাঁচাতে সমস্ত অভিযোগ অস্বীকার করেন টিপি রমেশ। তাঁর দাবি, তিনি বীণাকে একেবারেই স্পর্শ করেননি। টিপি রমেশ আরও বলেন, তিনি ও বীণা একই এলাকার এবং বীণা তাঁর বোনের মতই। ফলে এই ছবি তাঁকে কালিমালিপ্ত করতেই প্রচার করা হয়েছে বলে দাবি করেছেন টিপি রমেশ।

টিপি রমেশকে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ঘনিষ্ঠ বলেই জানা যায়। কিন্তু তা সত্ত্বেও বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছে কর্নাটক কংগ্রেস। টিপি রমেশকে দোষী পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে। এবিষয়ে বীণা আচাইয়ার প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+