এবার ফোন ট্যাপ নিয়ে সরগরম কর্নাটকের রাজনীতি! রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী

কংগ্রেস-জেডিএস আর বিজেপির মধ্যে সরকার নিয়ে দড়ি টানাটানি শেষ। এবার কর্নাটকের রাজনীতি সরগরম ফোন ট্যাপের অভিযোগকে ঘিরে।

কংগ্রেস-জেডিএস আর বিজেপির মধ্যে সরকার নিয়ে দড়ি টানাটানি শেষ। এবার কর্নাটকের রাজনীতি সরগরম ফোন ট্যাপের অভিযোগকে ঘিরে। আর এই অভিযোগ বিজেপি ক্ষমতায় আসার পর নিযুক্ত হওয়া বেঙ্গালুরুর বর্তমান পুলিশ কমিশনার ভাস্কর রাওকে ঘিরে। রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।

এবার ফোন ট্যাপ নিয়ে সরগরম কর্নাটকের রাজনীতি! রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী

একটি টেপে দেখা গিয়েছে, পূর্বতম কংগ্রেস-জেডিএস সরকারের সময়ে রাজনীতিক, সরকারি আধিকারিক, সাংবাদিকদের ফোন ট্যাপ করা হয়েছে। ঘটনাটি ২০১৮-র নভেম্বরের বলে জানা যাচ্ছে। যদিও সেই ঘটনার সঙ্গে নিজের যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন পূর্বতম মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। সেই সময়েও কর্নাটকে বিক্ষুব্ধ রাজনীতি সক্রিয় হয়ে ওঠায় বিপাকে পড়েছিল তৎকালীন কংগ্রেস-জেডিএস সরকার।

রাজনীতিকদের কথোপকথনের অংশ ফাঁস হতেই, কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এমবি পাটিল, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে এবং বিজেপির প্রাক্তন মন্ত্রী আর অশোক তদন্তের দাবি করেছেন।

গত সপ্তাহের স্থানীয় এক টেলিভিশন চ্যানেলে, পুলিশ আধিকারিক ভাস্কর রাও-এর সঙ্গে কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে যুক্ত এক নেতার কথোপকথন বলে দাবি করে প্রচার করা হয়। ২ অগাস্ট রাওকে বেঙ্গালুরুর কমিশনার পদে নিয়োগ করেছে ইয়েদুরাপ্পা সরকার। গতমাসের ২৬ তারিখ শপথ নিয়েছিলেন ইয়েদুরাপ্পা।

ফাঁস হওয়া কথোপকথনে, এডিজি পদ মর্যাদার ১৯৯০ ব্যাচের আইপিএস অফিসারকে ফারাজ নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে। যা ২০১৯-এর জুনের বলে মনে হচ্ছে। পুলিশ আধিকারিককে বেঙ্গালুরুর কমিশনার পদের জন্য কথা বলতে শোনা গিয়েছে। তবে সেই কথোপকথন পরীক্ষা করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি।

এই ঘটনা নিয়ে শোরগোল শুরু হতেই মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।

১৭ জুন, তৎকালীন মুখ্যমন্ত্রী কুমারস্বামী এডিজিপি পদে থাকা ১৯৯৪ ব্যাচের আইপিএস অলোক কুমারকে বেঙ্গালুরুর কমিশনার পদে নিয়োগ করেন। ২১ জন টপকে তাঁকে কমিশনার করা হয়েছিল। এরপরেই কর্নাটকে রাজনৈতিক সংকট শুরু হয়ে যায়। যদিও রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই কুমারকে সরিয়ে ভাস্কর রাওকে কমিশনার পদে বসানো হয়। আর ভাস্কর রাও কমিশনার পদে বসতেই অডিও টেপ ফাঁস করে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+