ফিরে এল ৬ বছর আগের পরিস্থিতি! গরু জবাই বন্ধে নতুন করে উদ্যোগ শুরু রাজ্যের

কর্নাটকে গরু জবাই বন্ধ করতে আইন আনতে কাজ শুরু করে দিয়েছে ছয় সপ্তাহের পুরনো বিএস ইয়েদুরাপ্পা সরকার। ছয় বছর আগে এমনই এক অভিযান বন্ধ করে দিয়েছিলতৎকালীন সিদ্দারামাইয়া সরকার।

কর্নাটকে গরু জবাই বন্ধ করতে আইন আনতে কাজ শুরু করে দিয়েছে ছয় সপ্তাহের পুরনো বিএস ইয়েদুরাপ্পা সরকার। ছয় বছর আগে এমনই এক অভিযান বন্ধ করে দিয়েছিল তৎকালীন সিদ্দারামাইয়া সরকার। কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বুম্বাই জানিয়েছেন, সরকার এই বিল নিয়ে কাজ শুরু করেছে। কেননা বিষয়টি তাদের নির্বাচনী ইস্তেহারে ছিল।

ফিরে এল ৬ বছর আগের পরিস্থিতি! গরু জবাই বন্ধে নতুন করে উদ্যোগ শুরু রাজ্যের

তবে কোনও কিছুর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার যেসব রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে, সেইসব রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখবে বলেও জানিয়েছেন। তিনি বলেন, কেন্দ্র ১৯৬০ সালেই এই আইন পাশ করেছিল। ফলে তা নতুন কিছু নয়।

সূত্রের খবর অনুযায়ী, সোমবার মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা সরকারি আধিকারিকদের এবিষয়ে নির্দেশ দিয়েছেন, আর বলা হয়েছে বিলটি শীতকালীন অধিবেশনে বিধানসভায় পেশ করা হতে পারে। সূত্রের আরও খবর, মুখ্যমন্ত্রী আধিকারিকদের বলেছেন, আইনটি যাতে কড়া হয়, সেদিকেও লক্ষ্য রাখতে বলেছেন।

অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী পানাজিতে বলেছেন, সাধারণ মানুষের মনোভাব যাচাইয়ের পরেই কর্নাটক সরকার গরু জবাই বন্ধে সিদ্ধান্ত নেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+