সিদ্দারামাইয়া বা ডিকে শিবকুমার নয়! কর্নাটকের মুখ্যমন্ত্রীর কুর্সির জন্য এবার এল নতুন দাবি
সিদ্দারামাইয়া না কি ডিকে শিবকুমার- কে হবেন কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী। কংগ্রেস দক্ষিণী রাজ্যে বিজেপির বিরুদ্ধে বিপুল জয় ছিনিয়ে নিলেও এখনও স্থির করতে পারেনি, কার কাঁধে মুখ্যমন্ত্রীর গুরুদায়িত্ব তুলে দেবে। এরই মধ্যে অবশ্য কুর্সির জন্য নতুন দাবি সামনে এসে পড়ল।
সিদ্দারামাইয়া বনাম শিবকুমার দ্বন্বেনের মধ্যে মুখ্যমন্ত্রী পদের জন্য নতুন দাবি তুলল সর্বভারতীয় বীরশৈব মহাসভা। এই বীরশৈব মহাসভা লিঙ্গায়ত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে। তারা চাইছে কোনো লিঙ্গায়েত মুখ্যমন্ত্রী হোন কর্নাটকে। তাদের দাবি, কংগ্রেসের নবনির্বাচিত বিধায়কদের মধ্যে ৩৪ জনই কিন্তু লিঙ্গায়ত।

তারপর লিঙ্গায়ত ভোট কংগ্রেসের দিকে ঘুরে যাওয়াতেই এই ফল হয়েছে। লিঙ্গায়েত ভোট একসময় বিজেপির মূল সমর্থনের ভিত্তি ছিল। এবার তা কংগ্রেসের জয়ের মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে৷ তার ফলে লিঙ্গায়েতদের মধ্যে থেকে যদি কাউকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানো হয়, সেটা কংগ্রেসের পক্ষে অভূতপূর্ব সিদ্ধান্ত হবে বলেই দাবি।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে এই মর্মে একটি চিঠিতে সর্বভারতীয় বীরশৈব মহাসভা এমনটাই দাবি করেছে। কংগ্রেস লিঙ্গায়েত সম্প্রদায় থেকে মোট ৪৬ জনকে প্রার্থী করেছিল। তাঁদের মধ্যে ৩৪ জন জয়ী হয়ে এবার বিধানসভায় গিয়েছেন। জয়ীদের মধ্যে প্রধান লিঙ্গায়ত নেতা হিসেবে রয়েছে শামানুকরু শিবশঙ্করাপ্পা।

বীরশৈব মহাসভার সভাপতি হলেন ৯১ বছর বয়সী শামানুরু শিবশঙ্করপ্পা। তিনি কর্নাটকের সবথেকে বয়স্ক বিধায়ক, যিনি এবার দাভাঙ্গের দক্ষিণ থেকে জয়ী হয়েছেন। শুধু তাই নয়, তাদের সংগঠন আরও ৫০টি নির্বাচনী এলাকায় অন্যান্য ছোটো সম্প্রদায়কে কংগ্রেসের হয়ে বড়ো ভূমিকা পালন করতে বলেছেন।
লিঙ্গায়েতরা কর্নাটকের মোট জনসংখ্যার ১৭ শতাংশ। প্রায় ১০০টি আসনে সম্ভাব্য ফলাফল নিয়ন্ত্রণ করতে পারে তারা। এটি সম্প্রদায়ের নির্বাচনী তাৎপর্য বিচার করে লিঙ্গায়েতদের আরো সমর্থনের জন্য এবং ২০২৪-এর দিকে লক্ষ্য রেখে কংগ্রেসের উচিত লিঙ্গায়েত মুখ্যমন্ত্রীকে বেছে নেওয়া।

একইসঙ্গে বীরশৈব মহাসভা সংগঠনটি কংগ্রেস প্রধানকে লিঙ্গায়েত সম্প্রদায় থেকে বেশ কয়েকজন মন্ত্রী করার জন্য অনুরোধ করেছে। সেই সংখ্যা সম্প্রদায়ের বিধায়কের সংখ্যার সমানুপাতিক হওয়া বাঞ্ছনীয়। মুখ্যমন্ত্রী পদের দাবিতে চাপ তৈরির কৌশলের পাশাপাশি অন্য মন্ত্রিসভা নিয়েও সরব বীরশৈব মহাসভা।
তবে এখনও পর্যন্ত দুই শীর্ষ নেতা সিদ্দারামাইয়া ও শিবকুমার ছাড়া মুখ্যমন্ত্রীয় কুর্সিতে তৃতীয় নাম আলোচনায় আসেনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার ভোটের কয়েকদিন আগে বিজেপি থেকে কংগ্রেসে এসেছিলেন। তিনি এবার ভোটে জিততে পারেননি। ফলে লিঙ্গায়েত প্রতিনিধি হিসেবে তাঁর মনোনয়নের প্রশ্ন নেই মুখ্যমন্ত্রী হিসেবে।












Click it and Unblock the Notifications