'মেরে ফেলুন মায়া দয়া না করে', মুখ্যমন্ত্রীর নির্দেশ টেপ-বন্দি হতেই চাঞ্চল্য কর্ণাটকে
এক সাম্প্রতিক অডিও রেকর্ড ঘিরে নয়া বিতর্কে মধ্যে পড়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী।
এক সাম্প্রতিক অডিও রেকর্ড ঘিরে নয়া বিতর্কে মধ্যে পড়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। অডিও তে শোনা যাচ্ছে , কুমারস্বামী এক সিনিয়ার পুলিশ অফিসারকে নির্দেশ দিচ্ছেন -'মেরে ফেলুন দয়া মায়া না করে...'। আর এই মন্তব্য ঘিরেই তোলপাড় কন্নড় রাজনীতিতে।

কিছুদিন আগেই কুমারস্বামীর পার্টি জনতা দল সেকুলারের এক নেতা খুন হন। সেই খুনের বদলা নিতেই পুলিশকে এমন নির্দেশ দেন কুমারস্বামী, এই দাবি বিরোধীদের। এক ভিডিও রেকর্ডে শোনা গিয়েছে কুমারস্বামী বলছেন 'তিনি ভালো লোক ছিলেন, আমি জানিনা কে মেরেছে ওঁকে। ওই ঘাতককে দয়া মায়া না করে মেরে ফেলুন। কোনও সমস্যা হবে না।' এমন ভিডিও কর্ণাটকের স্থানীয় সাংবাদিকদের মধ্যে চাউর হয়েছে।
এরপরই বিষয়টি নিয়ে তোলপাড় হতে শুরু করে কন্নড় রাজনীতি। বিরোধীদের চরম তোপের মুখে পড়েন মুখ্য়মন্ত্রী কুমারস্বামী। চরম সমালোচনায় পড়ে মুখ্যমন্ত্রী কুমারস্বামী জানান ,'এটা আমার নির্দেশ ছিল, সেই সময় আমি খুবই আবেগতাড়িত হয়ে পড়ি। অভিযুক্তরা জেলে ছিল। ঘটনার ২ দিন আগে তারা ছাড়া পায় জামিনে। তারপরই এই খুন হয়।' উল্লেখ্য, সোমবার জনতা দল ইউনাইটেডের এইচ প্রকাশ খুন হতেই কুমারস্বামী আবেগ তাড়িত হয়ে ওই মন্তব্য করেন বলে জানিয়েছেন জনতাদলের নেতারা।












Click it and Unblock the Notifications