প্রথম মুসলিম স্পিকার কর্নাটকে! ইউটি কাদেরের মনোনয়ন কি সর্বসম্মত হবে, জল্পনা
কর্নাটক কি প্রথম কোনো মুসলিম স্পিকারকে পেতে চলেছে? কর্নাটকে ইউটি কাদের মনোনয়ন পেশ করেছেন। তাঁর মনোনয়নে স্পিকার পদে নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। এবার স্পিকার পদে মনোনয়ন জমা দেওয়া কাদের প্রাক্তন মন্ত্রী ছিলেন।
পাঁচবারের বিধায়ক ইউটি কাদের মঙ্গলবার কর্নাটক বিধানসভার স্পিকার পদের জন্য কংগ্রেস প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, মন্ত্রী বি জেড জমির আহমেদ খান এবং অন্যান্য কংগ্রেস নেতাদের উপস্থিতিতে ম্যাঙ্গালুরু বিধানসভার বিধায়ক খাদের মনোনয়ন জমা দেন।

বুধবার কর্নাটকের স্পিকার পদে নির্বাচন হবে। শাসক কংগ্রেসের মনোনীত প্রার্থী সাধারণত সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হন। তিনি যদি একবার নির্বাচিত হন, তবে তিনি হবেন প্রথম মুসলিম নেতা, যিনি কর্নাটকে স্পিকার পদে অধিষ্ঠিত হবেন। কাদের বিগত বিজেপি নেতৃত্বাধীন সরকারের সময় বিরোধী দলের উপনেতা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
তাঁর বাবা ইউটি ফরিদের মৃত্যুর পরে ২০০৭ সালের উপনির্বাচনে প্রথম উল্লাল নির্বাচনী এলাকা বর্তমানে ম্যাঙ্গালুরু থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ফরিদ একই আসন থেকে চারবারের বিধায়ক ছিলেন এবং তাঁর মৃত্যুতে উপনির্বাচন হয়েছিল। তারপর কাদের ম্যাঙ্গালুরু আসন থেকে ধারাবাহিকভাবে জিতে এসেছেন।
২০১৩ সালে সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন সরকারে তিনি প্রথমে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। পরে তিনি খাদ্য ও নাগরিক সরবরাহ মন্ত্রী হয়েছিলেন। ২০১৮ সালে কংগ্রেস-জেডি(এস) জোট সরকারেও তিনি মন্ত্রী ছিলেন। কাদের হাউজিং এবং নগর উন্নয়ন দফতররে মন্ত্রী হয়েছিলেন কুমারস্বামী সরকারে।

শনিবার নবনির্বাচিত কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তারপরই মন্ত্রিসভার বৈঠক করেন। সেই বৈঠকে তিনি পাঁচ প্রতিশ্রুতি পূরণের আদেশও জারি করেন। নির্বাচনের আগে কংগ্রেসের দেওয়া প্রতিশ্রুতি হল গৃহজ্যোতি, গৃহলক্ষ্মী, অন্ন-ভাগ্য, যুবনিধি ও শক্তি।
প্রতি পরিবারের জন্য ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ প্রদানের জন্য গৃহজ্যোতি প্রকল্প, প্রতিটি পরিবারের গৃহকর্ত্রীকে ২০০০ টাকা মাসিক সহায়তার জন্য গৃহলক্ষ্মী প্রকল্প, বিপিএল পরিবারের প্রত্যেক সদস্যকে বিনামূল্যে ১০ কেজি চাল প্রদানের জন্য অন্নভাগ্য প্রকল্প রূপায়ণের নির্দেশ দেওয়া হয়।
প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরে এক সাংবাদিক বৈঠকে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, "ইস্তাহারে পাঁচটি গ্যারান্টি দেওয়া হয়েছিল। সেই পাঁচটি গ্যারান্টি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরেই আমরা প্রতিশ্রুতি রাখতে বদ্ধপরিকর। আগামী এক সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার পরবর্তী বৈঠক ডাকা হবে। তার আগে বুধবার অধ্যক্ষ নির্বাচন হয়ে যাচ্ছে।












Click it and Unblock the Notifications