কর্নাটকে সিদ্দারামাইয়া মন্ত্রিসভার সম্প্রসারণ! শপথ নিলেন আরও ২৪ জন মন্ত্রী, বাদ দুই প্রভাবশালী

সম্প্রয়ারিত হল কর্নাটক ক্যাবিনেট। এদিন নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও ২৪ জন। তবে তালিকায় ছিল না প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার এবং লক্ষণ সাভাদির নাম। দিকে ২৪ জনের শপথ গ্রহণের দিনেই কর্নাটক প্রদেশ কংগ্রেস দফতরের সামনে মন্ত্রী না করায় বিক্ষোভ দেখিয়েছেন রুদ্রাপ্পা লামানির সমর্থকরা।

রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট মন্ত্রীদের অফিস ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। এদিন মন্ত্রী হিসেবে শপথ নেন এইচকে পাতিল, কৃষ্ণা বাইরেগৌড়া, এন চালুরায়স্বামী, কে ভেঙ্কটেশ, এইচসি মহাদেবপ্পা, ঈশ্বর খাণ্ডরে, এমসি সুধাকর, বি নগেন্দ্র, এনএস বোসেরাজু, সুরেশ বিএস, মধু বাঙ্গারাপ্পা, মানকাল বৈদ্য, লক্ষ্মী হেব্বালকর, রশিম, এসএস মল্লিকার্জুন-সহ ২৪ জন।

কর্নাটকে সিদ্দারামাইয়া মন্ত্রিসভার সম্প্রসারণ! শপথ নিলেন আরও ২৪ জন মন্ত্রী, বাদ দুই প্রভাবশালী

এই ২৪ জনের মধ্যে আটজন লিঙ্গায়েত সম্প্রদায়ের, যার মধ্যে একজন মহিলা হলেন লক্ষ্মী হেব্বালকর। এছাড়া তফশিলি জাতিভুক্ত সাতজন, পাঁচজন ভোক্কালিগা, দুজন মুসলিম এবং তিনজন এসটি, একজন মারাঠা, ওবিসির ছয়জন, একজন ব্রাহ্মণ, একজন খ্রিস্টান এবং একজন জৈন সম্প্রদায় ভুক্ত।

শুক্রবারেই এদিনের শপথগ্রহণের জন্য নির্ধারিত ২৪ জনের নাম চূড়ান্ত হয়ে যায়। তবে সেই তালিকায় ছিল না প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদির নাম। এই দুই লিঙ্গায়েত নেতা বিধানসভা নির্বাচনের আগে বিজেপি থেকে কংগ্রেসে যোগ দিয়েছিলেন।

কর্নাটকে সিদ্দারামাইয়া মন্ত্রিসভার সম্প্রসারণ! শপথ নিলেন আরও ২৪ জন মন্ত্রী, বাদ দুই প্রভাবশালী

এদিন ২৪ জনের শপথে মন্ত্রিসভার সম্প্রসারণের পরে কর্নাটক মন্ত্রীর সংখ্যা হল ৩৪। গত ২০ মে সিদ্দারামাইয়া এবং ডেকে শিবকুমার-সহ ১০ জন শপথ নিয়েছিলেন। মন্ত্রিসভার বাকি ২৪ জনের নাম চূড়ান্ত করতে শুক্রবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দিল্লিতে গিয়ে দেখা করেন রাহুল গান্ধী এবং ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধীর সঙ্গে।

শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী জিকে শিবকুমার বিধান সৌধে পৌঁছে যান। অনুষ্ঠান উপলক্ষে রাজভবনের আশপাশে ভিড় নিয়ন্ত্রণে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়। শহরের ট্রাফিকও ঘুরিয়ে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+