২০১৯ কর্ণাটক উপনির্বাচন :বিরোধী দল থেকে আসা বিধায়কদের নিয়ে কোন চ্যালেঞ্জ ইয়েদুরাপ্পার সামনে
রাতারাতি কর্ণাটকে কংগ্রেস-জেডিএস সরকার থেকে ১৭ জন বিক্ষুব্ধ বিধায়ক চলে এসেছিলেন বিজেপি শিবিরে। আর তার জেরেই কন্নড়ভূমে চূড়ান্ত নাটকীয়তার মধ্যে দিয়ে পড়ে যায় কুমারস্বামী সরকার।
রাতারাতি কর্ণাটকে কংগ্রেস-জেডিএস সরকার থেকে ১৭ জন বিক্ষুব্ধ বিধায়ক চলে এসেছিলেন বিজেপি শিবিরে। আর তার জেরেই কন্নড়ভূমে চূড়ান্ত নাটকীয়তার মধ্যে দিয়ে পড়ে যায় কুমারস্বামী সরকার। ১০৫ জন বিধায়কের সঙ্গে ১ জন নির্দলীয়কে যোগ করে মোট ১০৬ জন বিধায়ক নিয়ে সরকার গড়েছিলেন বিএস ইয়েদুরপ্পা। এবার উপনির্বাচন জয়ে পর ইয়েদুরাপ্পার সামনে রয়েছে ওই বিক্ষুব্ধ ১৭ জন বিধায়ককে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়ার চ্যালেঞ্জ।

ইয়েদুরাপ্পার প্রতিশ্রুতি রক্ষার পালা
বিরোধী জোটের ১৭ বিধায়ককে সঙ্গে নিয়ে সংখ্যাগরিষ্ঠতার যুদ্ধে জয়ের পর সরকার গঠন করেছিলেন ইয়েদুরাপ্পা। আর তখনই তিনি জানিয়েছিলেন , যে ১৭ বিক্ষুব্ধ বিধায়করা তাঁদের শিবিরে এসেছেন, তাঁদের তিনি মন্ত্রিত্ব দেবেন। আর এই ১৭ জনকে নিয়েই আপাতত চ্যালেঞ্জে ইয়েদুরাপ্পা।

দিল্লিতে হাইভোল্টেজ বৈঠক
এদিনের জয়ের পর ইয়েদুরপ্পা সাফ বলেন, তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ১৭ জন বিক্ষুব্ধ বিধায়ককে নিয়ে ,সেই প্রতিশ্রুতি তিনি পালন করবেন। ফলে ১৭ জন বিধায়ক এবার জায়গা করে নেবেন কর্ণাটক মন্ত্রিসভায়। এছা়ড়াও এদিনের জয়ের পর দিল্লিতে গিয়ে বিক্ষুব্ধ বিধয়াকদের বিষয়ে আলোচনা করা হবে, বলেও জানান ইয়েদুরাপ্পা।

গদি বাঁচল ইয়েদুরাপ্পার
প্রসঙ্গত, কর্ণাটকে ১৫ আসনের উপনির্বাচনে গদি বাঁচানোর লড়াইয়ে ছিলেন বিজেপির সেনাপতি বি এস ইয়েদুরাপ্পা। এই নির্বাচনে বিডেপির ধরাশায়ী ফল হলেই ইয়েদুরাপ্পার গদি নিয়ে টানাটানি হওয়ার প্রসঙ্গ বিজেপির অন্দরমহলের আলোচনায় উঠে আসে। যদিও শেষমেশ সেই চ্যালেঞ্জ উতরে গেলেন ইয়েড্ডি।

মোদী -শাহকে ধন্যবাদ
২০১৯ সালের শেষ লগ্নে কর্ণাটকে বিজেপির বিজয় নিশান দাপটে ওড়াবার পর এদিন রীতিমতো উচ্ছ্বসিত ইয়েদুরাপ্পা। এই জয়ের পর নরেন্দ্র মোদী ও অমিত শাহকে ধন্যবাদ জ্ঞাপন করেন ইয়েদুরাপ্পা।












Click it and Unblock the Notifications