বাড়ছে উদ্বেগ! দেশের মধ্যে সর্বোচ্চ, সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষের গণ্ডি ছুঁইছুঁই এই রাজ্যে
করোনায় কাবু কর্ণাটক, সক্রিয় রোগীর সংখ্যায় ভাঙল মহারাষ্ট্রের রেকর্ড
দেশে ফের উঠল করোনা গ্রাফ। কেন্দ্রের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৭ লক্ষ ৩ হাজার ৬৬৫। আর এর সঙ্গে পাল্লা দিয়ে উদ্বেগ বাড়াচ্ছে কর্ণাটকও। সেথানে সক্রিয়া রোগীর সংখ্যা ইতিমধ্যেই ৬ লক্ষের গণ্ডি ছুঁইছুঁই। যা দেশের মধ্যে সর্বোচ্চ।

সক্রিয় রোগীর সংখ্যায় ভাঙল মহারাষ্ট্রের রেকর্ড
পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত কর্ণাটকে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৯২ হাজার ১৮২। কিন্তু এতদিন এই তালিকায় শীর্ষে ছিল মহারাষ্ট্র। কিন্তু মহারাষ্ট্রকে ছাপিয়ে এখনও সক্রিয় রোগীর সংখ্যায় শীর্ষস্থানে দক্ষিণের এই রাজ্য। অন্যদিকে মহারাষ্ট্রে এখনও পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ১২৯।

চাপ বাড়ছে স্বাস্থ্য কেন্দ্রগুলিতে
এদিকে সক্রিয় রোগীর সংখ্যা একটানা বেড়ে চলায় চাপ তৈরি হচ্ছে কর্ণাটকের হাসপাতালগুলিতে। দেখা দিচ্ছে বেডের ঘাটতি। চরমে উঠছে অক্সিজেন সঙ্কট। অন্যদিকে ভিড় বাড়ছে সেফ হোম, আইসোলেশন সেন্টারগুলিতেও। অন্যদিকে এর আগে ২২ এপ্রিল মহারাষ্ট্রের সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ৯৯ হাজারের গণ্ডি পার করে ফেলছিল। যা ছিল দেশের মধ্যে সর্বোচ্চ। কিন্তু দিন যত গড়িয়েছে ততই করোনা পরিস্থিতির উন্নতি হয়ে মহারাষ্ট্রে।

দৈনিক আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে কর্ণাটক
অন্যদিকে বুধবার সারাদিনে কর্ণাটকে ৩৯ হাজার ৯৯৮ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। যা দেশেক মধ্যে তৃতীয় সর্বোচ্চ। কর্ণাটকের উপরেই রয়েছে কেরল। সেখানে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫২৯ জন। অন্যদিকে মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৮১ জন। অন্যদিকে একক শহর হিসাবে সকলকে টেক্কা দিচ্ছে বেঙ্গালুরু। সেখানে আবার গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৮৬ জন।

পজেটিভিটি হার দাঁড়িয়েছে ২৯.৬ শতাংশে
অন্যদিকে কর্ণাটকের গ্রামাঞ্চলেও করোনার প্রকোপ উত্তরোত্তর বেড়েই চলেছে। সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় প্রায় ৮টির বেশি জেলা থেকে ১ হাজারের বেশি আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ১.৩ লক্ষ টেস্টের নিরিখে পজেটিভিটি হার দাঁড়িয়েছে ২৯.৬ শতাংশ। অন্যদিকে গত এদকদিনে মৃত্যু হয়েছে ৫১৭ জনের। মোট মৃতের সংখ্যা ২০ হাজারের গণ্ডি পার করে ফেলেছে।












Click it and Unblock the Notifications