'একটি নামও দেখাতে পারবেন না', বিজেপি ছুঁড়ে দিল CAA নিয়ে চ্যালেঞ্জ
'একটি নামও দেখাতে পারবেন না', বিজেপি ছুঁড়ে দিল CAA নিয়ে চ্যালেঞ্জ
বিজেপির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সিএএ নিয়ে সরব হয়েছে গোটা দেশ। শাহিনবাগ থেকে পার্ক সার্কাসে এই নিয়ে বিক্ষোভের উত্তাপ আরও চড়েছে । একইভাবে কর্ণাটকেও সিএএ বিরোধিতা নিয়ে সরব হয়েছেন মানুষ। আর সেই সিএএ বিরোধীদের নিয়ে এবার সরব হয়েছে কর্ণাটক বিজেপি।

কর্ণাটক বিজেপি কী জানিয়েছে?
কর্ণাটক বিজেপি সিএএ প্রতিবাদীদের উদ্দেশে বলেছে, যে এই আইনের দ্বারা ক্ষতিগ্রস্তদের তালিকা প্রকাশ করুক সিএএ বিরোধী মানুষরা। বিজেপির চ্যালেঞ্জের সুরে জানিয়েছে , যে একজন ব্যক্তিকেও দেখানো যাবেনা , যিনি এই আই দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন!!

কর্ণাটকে গ্রেফতার বিখ্যাত কবি
এদিকে, সিএএ বিরোধিতায় কবিতা লেখার জন্য কবি সিরজ বিসরল্লিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুধু সিএএ নয়, এনআরসি নিয়েও কবিতা লিখেছেন কর্ণাটকের এই কবি। আর সেই কবিকেই গ্রেফতার করা হয়েছে।

বিজেপির অভিযোগ..
সিএএ বিরোধিতা নিয়ে বিজেপি বারবার জানিয়েছে এই বিক্ষোভ পর্ব শুধুমাত্র বিরোধীদের ষড়যন্ত্রের ফসল। আর বিরোধীদের ষড়যন্ত্রের জন্যই গোটা দেশ জুড়ে এই আইনকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications