কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদে বসতে মরিয়া! নেতা ফের পরিবর্তন করলেন নামের বানান
বিএস ইয়েদুরাপ্পা সম্ভবত কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী। কিন্তু তার আগে তিনি তাঁর নামের বানানটাই পরিবর্তন করে দিয়েছেন।
বিএস ইয়েদুরাপ্পা সম্ভবত কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী। কিন্তু তার আগে তিনি তাঁর নামের বানানটাই পরিবর্তন করে দিয়েছেন। আগে যেখানে তিনি ইংরেজিতে
লিখতেন Yeddyurappa, এখন তিনি লিখতে শুরু করেছেন Yediyurappa।

এর আগে তিনবার তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। চতুর্থবারের জন্য তিনি শপথ নিয়ে আশাবাদী। দক্ষিণের রাজ্য কর্নাটকে প্রথমবারের জন্য বিজেপি সরকার আসে ২০০৭ সালে।
জানা গিয়েছে, ২০০৭ পর্যন্ত ইয়েদুরাপ্পা ইংরেজিতে নামের বানান লিখতেন Yediyurappa। ২০০৭-এর অক্টোবরে ২০ মাসের বিজেপি জেডিএস সরকার বিজেপির মুখ্যমন্ত্রীর হাতে ক্ষমতা তুলে দিতে অস্বীকার করে। সেই সময় জ্যোতিষির পরামর্শে তিনি নামের বানান পরিবর্তন করে Yeddyurappa করে নেন। নেগেটিভিটি দূর করতে d-এর পর অপর একটি d জুড়তে পরামর্শ দিয়েছিলেন জ্যোতিষি। সেই মতোা ২০০৭-এর ১১ অক্টোবর কাগজে এফিডেভিট প্রকাশিত হয়।
এরপর ২০০৭-এর ১২ নভেম্বর সাত দিনের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন। এরপর ফের ২০০৮-এর মে মাসে ফের মুখ্যমন্ত্রী হন। ২০১১ পর্যন্ত ছিল কার্যকালের মেয়াদ। এরপর তিনি দলত্যাগ করে কর্নাটক জনতা পার্টি গঠন করেছিলেন। ২০১৪ সালে শিবমগ্গা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বিজেপির টিকিটে এবং জয়ী হন।
২০১৮-তে তাঁকে সামনে রেখেই বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন। কিন্তু এবারও ভাগ্য তার সঙ্গ দেয়নি।
এবার ফের জ্যোতিষির পরামর্শে নামের বানান বদল।












Click it and Unblock the Notifications