আমূল গুজরাতের, তাই ঘৃণা করে কংগ্রেস, ব্যাখ্যা দিলেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য
কর্নাটকে ভোটের দামামা বেজে গিয়েছে। কংগ্রেস-বিজেপি যুযুধান দুই পক্ষ নেমে পড়েছে সম্মুখ সমরে। একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাতেই মশগুল। এরই মাঝে আবার বিতর্কের পারদ চড়েছে আমূল-কে নিয়ে। বিজেপি সাংসদ তেজস্বী সূর্য কংগ্রসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন।
কর্নাটকে ভোটের প্রচারের ময়দানে নেমে পড়েছে দুই দল। আমূল ভার্সেস নন্দিনী ডেয়ারি নিয়ে তুমুল বিতণ্ডা তৈরি হয়েছে বিজেপি কংগ্রেসে। বিজেপি সাংসদ তেজস্বী সূর্য অভিযোগ করেছেন নন্দিনী ডেয়ারির সঙ্গে আমূলের তুলনা করার কোনও অর্থই হয়না। কংগ্রেসের রাজনৈতিক কারণে এই নিয়ে বিতর্ক তৈরি করছে।

বিজেপি কর্নাটকে আসায় আমূলের রমরমা বেড়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। রাজ্যের ডেয়ারি ব্র্যান্ড নন্দিনীকে বসিয়ে দেওয়া হচ্ছে গুজরাতের আমূলকে জায়গা করে দেওয়ার জন্য এমনই অভিযোগ তুলেছে কর্নাটক কংগ্রেস। কিন্তু বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য অভিযোগ করেছেন কংগ্রেস আমূলকে ঘৃণা করে কারণ সেটি গুজরাতের। গুজরাত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এসেছেন বলে সেখানকার ডেয়ারি শিল্প আমূলকে ঘৃণা করে কংগ্রেস।

ভোটের জন্য আমূল আর নন্দিনী ডেয়ারিকে নিয়ে রাজনীতি করছে কংগ্রেস। এমনই অভিযোগ করেছেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। গতকয়েক দিন ধরে গুজরাতের ডেয়ারি জায়েন্ট আমূলকে নিয়ে তুমুল সমালোচনা শুরু করেছে কর্নাটক কংগ্রেস। তেজস্বী সূর্য অভিযোগ করেছেন ভোটের জন্য কংগ্রেস আর জেডিএস পরিকল্পিত ভাবে একে ইস্যু তৈরি করছে।

২০২২ সালে কর্নাটকে কেএমএফ েডয়ারির একটি ইউনিট উদ্বোধন করতে এসে অমিত শাহ বলেছিলেন, কেএমএফ এবং আমূল একসঙ্গে কাজ করবে। এবং প্রতিটি গ্রামে যাতে ডেয়ারি দ্রব্য পৌঁছে যায় তা সুনিশ্চিত করবে তারা। গত ৪৭ বছরে কর্নাটকে ডেয়ারি শিল্পের বিপুল উন্নয়ন হয়েছে। ব্যাবসা বেড়ে ৪ কোটি থেকে ২৫ হাজার কোটিতে পৌঁছে গিয়েছে।
আমূল বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছে গত সপ্তাহে আমূল সংস্থার করা কয়েকটি ট্যুইট। তাতে উল্লেখ করা হয়েছিল বেঙ্গালুরুতে নতুন কিছু আনতে চলেছে আমূল পরিবার। তারপরেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড শুরু হয়ে যায় গো ব্যাক আমূল। সেভ নন্দিনী। কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া আমূল ব্র্যান্ড বয়কটের ডাক দেন। এবং কর্নাটক মিল্ক ফেডারেশন বাঁচান বলে ট্যুইটে লিখেছিলেন তিনি।
জেডিএস নেতা কুমারস্বামীও ট্যুইটে আমূলকে আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেছিলেন কর্নাটকের ডেয়ারি শিল্পকে গ্রাস করে ফেলতে চাইছে আমূল। কন্নড়দের আমূলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত বলেও তীব্র আক্রমণ শানিয়েছিলেন তিনি। তারপরেই কংগ্রেসকে তীব্র আক্রমণ সানিয়ে ময়দানে নামেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। তিনি অভিযোগ করেন বিরোধিতার আর কিছু খুঁজে না পেয়ে কংগ্রেস আমূল নিয়ে মেতেছে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications