মসজিদে অস্ত্র সংগ্রহ করে মুসলিমরা, দাবি বিজেপি সাংসদের
মসজিদে অস্ত্র সংগ্রহ করে মুসলিমরা, দাবি বিজেপি সাংসদের
মিসলিমদের জন্য বরাদ্দ হিন্দুদের জন্য খরচ করা হবে। কিছু দেশদ্রোহী রয়েছেন যাঁরা মসজিদে বসে কেবল ফতোয়া লেখেন। এমনই দাবি করেছেন কর্নাটকের বিজেপি সাংসদ রেণুকাচারিয়া। তিনি অভিযোগ করেছেন মুসলিমরা প্রার্থনার নামে মসজিদে গিয়ে অস্ত্র সংগ্রহ করে থাকেন। সিএএ-র সমর্থনে কর্নাটকের প্রচার সভা থেকে এমনই বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি সাংসদ।

সিএএ-র সমর্থনে কর্নাটকের হোনালিতে সভা করতে গিয়ে তিনি বলেছেন, সিএএ- নিয়ে বেশি প্রতিবাদ দেখালে মুসলিমদের জন্য বরাদ্দ অর্থ হিন্দুদের জন্য খরচ করা হবে। রীতিমত হুমকি দিয়েছেন কর্নাটকের বিজেপি সাংসদ। প্রকাশ্যে সাম্প্রদায়িক মন্তব্যের জন্য সমালচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
এর আগে কর্নাটকের আরেক বিজেপি বিধায়ক সোমশেখর রেড্ডি সিএএ-র সমর্থনে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআরও দায়ের করা হয়েছে। সিএএ বিরোধী আন্দোলনে মৃতদের জন্য দেওয়া আর্থিক সাহায্য ফিরিয়ে নিয়েছিল ইয়েদুরাপ্পা সরকার। এই নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনাও হয়েছিল। তারপরে আবার সিএএ-র সমরথনে বিজেপি বিধায়ক সাংসদদের একের পর এক সাম্প্রদািয়ক মন্তব্য সমালোচনার পারদ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।












Click it and Unblock the Notifications