মন্ত্রী না করায় ক্ষুব্ধ কর্ণাটকের বিজেপি সাংসদ? 'দলিত বিরোধী' মোদী সরকার?

তৃতীয় বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। শপথ গ্রহণের এক মাস সবে অতিক্রান্ত। তার মধ্যেই রাজনৈতিক টানাপোড়েন চলছে বিভিন্ন ক্ষেত্রে। বিজেপি কি দলিত সম্প্রদায়ের বিরোধী ? সেই প্রশ্ন আরও একবার উসকে গেল। আর এই বিতর্ক বাড়িয়ে দিয়েছেন বিজেপিরই দীর্ঘ দিনের এক সাংসদ।

রমেশ চন্দপ্পা জিগাজিনাগি বিজেপির সাত বারের সাংসদ। এবারও তিনি বিপুল ভোটে জয় পেয়েছেন। প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তি বিতর্ককে আরও বেশি উসকে দিয়েছেন বলে খবর। বিজেপি সাংসদ বলেছেন, বিজেপি ও মোদী সরকার দলিত বিরোধী৷

Ramesh-jhappi

বিজেপি বরাবর দলিত সম্প্রদায়ের কথা বলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি নেতা রাজনাথ সিং পিছিয়ে পড়া ভারতীয় সম্প্রদায়ের উন্নতির জন্য বার্তা দেন৷ এবার লোকসভা নির্বাচনের প্রচারেও সেই বক্তব্য উঠে এসেছে। তাহলে সাত বারের এই বিজেপি সাংসদ কেন এমন কথা বলছেন?

বিজেপি এবং মোদী সরকার দলিত বিরোধী। বিজেপির সিনিয়র নেতা এবং সাত বারের সাংসদ রমেশ চন্দপ্পা জিগাজিনাগির এই মন্তব্য যথেষ্ট চর্চায় রয়েছে। কারণ, তিনি নিজে দলিত সম্প্রদায়ের সদস্য। কর্ণাটকের রাজনীতিতে তিনি অন্যতম মুখ। বিজেপির টিকিটে জিতে আসা দীর্ঘ দিনের সাংসদ তিনি।

রাহুল গান্ধী থেকে ইন্ডিয়া জোটের অন্যান্য নেতারা বরাবর বিজেপি ও নরেন্দ্র মোদীকে আক্রমণ করে চলেছেন। বিজেপি জাতপাতের রাজনীতি করে। এই অভিযোগ বরাবর করে আসছেন বিরোধীরা। এবার সেই সুরই কি ধরা পড়ল প্রবীণ বিজেপি সাংসদের গলায়? না কি এই বক্তব্যের পিছনে অন্য কোনও ক্ষোভ আছে? সেই প্রশ্নও উঠেছে।

এবার ইউপিএ সরকার তৈরি হয়েছে। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় অনেক নতুন মুখ এসেছে। কিন্তু এই প্রবীণ রাজনীতিকের ঠাঁই হয়নি। মন্ত্রিত্ব না পেয়ে হতাশ হয়েছেন সাংসদ রমেশ চন্দপ্পা জিগাজিনাগি?

সাংসদ বলেছেন, "অনেকেই আমাকে বলছেন যে বিজেপি দলিতদের বিরুদ্ধে। মোদী সরকারের মন্ত্রিসভা উচ্চবর্ণের ব্যক্তিদের মাধ্যমে প্রভাবিত। দলিতরা কি বিজেপিকে সমর্থন করেনি? এতে আমি গভীরভাবে আহত।"

৭২ বছর বয়সী রমেশ জিগাজিনাগি ১৯৯৮ সালে লোকসভায় প্রথম বার নির্বাচিত হয়েছিলেন। আজ অবধি তিনি নির্বাচনে একবারও হারেননি। তিনি ২০১৬ এবং ২০১৯ সালে পানীয় জল ও স্যানিটেশন প্রতিমন্ত্রী ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+