মাইকে চিৎকার করলেই আল্লাহ শুনতে পান? আজান ইস্যুতে বিস্ফোরক বিজেপি বিধায়ক
আজান নিয়ে ফের একবার বিতর্কিত মন্তব্য KS Eshwarappa-এর! কর্ণাটকের বিজেপি বিধায়কের দাবি, আজানের আওয়াজ শুনে মাথা যন্ত্রণা করে। এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের আরোধ্য ভগবান কি কালা? এজন্যেও কি মাইকে প্রার্থনা! তা নিয়েই এদিন প্রশ্ন তোলেন KS Eshwarappa।
সামনেই সে রাজ্যে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে বিজেপি বিধায়কের এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।
Karnataka | Wherever I go this (Azaan) is a headache for me. No doubt this will end soon as there is a SC judgement. PM Modi asked to respect all religions, but I must ask can Allah hear only if you scream on a microphone? : BJP MLA KS Eshwarappa in Mangaluru (12.03) pic.twitter.com/WOBHPExTvm
— ANI (@ANI) March 13, 2023

আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়।
এই প্রসঙ্গে কথা বলতে বিজেপি নেতা আরও দাবি, আমি যেখানে যাই না কেন সেখানেই আজান শুনে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তবে এই বিষয়ে সন্দেহের কোনও জায়গাই নেই যে এই বিষয়টি খুব শীঘ্রই সমাপ্ত হতে চলেছে। এই বিষয়ে খুব শীঘ্রই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সামনে আসবে বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক। আর এই সিদ্ধান্ত সামনে এলে এই বিষয়টি শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। সকালের মাইকে আজান নিয়ে বারবার বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন তুলেছেন অনেকেই। এবার এই ইস্যুতে কার্যত বিস্ফোরক দাবি বিজেপি বিধায়কের।

মোদীর প্রসঙ্গ টেনে আনেন
তবে বিজেপি বিধায়ক KS Eshwarappa- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ টেনে আনেন। বলেন, পিএম মোদী সমস্ত ধর্মের মানুষকে সম্মান করেন। কিন্তু আল্লাহ কি তখনই শুনতে পান যখন মাইকে চিৎকার করা হয়? প্রশ্ন বিজেপি নেতার। হিন্দুরাও তো মন্দিরে গিয়ে পুজো করে থাকেন এমনকি প্রার্থনা করে থাকেন বলে দাবি তাঁর। ওনাদের থেকে হিন্দুরা অনেক বেশি ধার্মিক। যা গোটা ভারতের মানুষ বিশ্বাস করে থাকে বলেও চাঞ্চল্যকর দাবি কর্নাটকের বিজেপি বিধায়কের। কিন্তু আপনি যদি বলেন যে আপনি মাইক ব্যবহার করলেই আল্লাহ শোনেন, তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে, সে কি বধির?

অন্যতম প্রভাবশালী KS Eshwarappa।
সে রাজ্যের বিজেপি বিধায়কদের মধ্যে অন্যতম প্রভাবশালী KS Eshwarappa। নতুন নয়, একাধিকবার তাঁর বক্তব্য ঘিরে নানা বিতর্ক তৈরি হয়েছে। আর এহেন বক্তব্য দেওয়ার জন্যে নানা সময়ে হুমকির মুখেও পড়তে হয়েছে তাঁকে। একবার টিপু সুলতানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন এই বিজেপি বিধায়ক। যা নিয়ে সংখ্যালঘুদের মধ্যে বিতর্ক তৈরি হয়। শুধু তাই নয়, এর আগে ঈশ্বরাপ্পাও বলেছিলেন একদিন দেশের জাতীয় পতাকা গেরুয়া হয়ে যাবে। বারবার বিতর্ক তাঁকে নিয়ে। এই অবস্থায় মন্ত্রী পদও একটা সময়ে ছাড়তে হয় বিজেপি বিধায়ককে।












Click it and Unblock the Notifications