সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের দাবি! রাজ্যপাল ও স্পিকারের কাছে দরবার বিজেপির
রাজ্যপাল বজুভাই বালা এবং স্পিকার কে আর রমেশ কুমারের সঙ্গে দেখা করল কর্নাটক বিজেপি। রাজ্যের জেডিএস-কংগ্রেস জোট সরকারের বিরুদ্ধে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের দাবি করেছে তারা।
রাজ্যপাল বজুভাই বালা এবং স্পিকার কে আর রমেশ কুমারের সঙ্গে দেখা করল কর্নাটক বিজেপি। রাজ্যের জেডিএস-কংগ্রেস জোট সরকারের বিরুদ্ধে
বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের দাবি করেছে তারা। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে রাজ্য বিজেপি নেতা, বিধায়ক এবং অন্য নেতারা বিধান সৌধে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে বিক্ষোভ দেখান।

বিজেপির মুখপত্র জি মধুসূদন সংবাদ মাধ্যমকে রাজভবনে যাওয়ার আগে জানান, তাঁদের নেতারা রাজ্যপালের সঙ্গে বৈঠক করবেন এবং বিধানসভায় যাতে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ নেওয়া হয়, তারও দাবি জানাবেন। কেননা ইতিমধ্যেই কংগ্রেস ও জেডিএস মিলিয়ে ১৬ জন বিধায়ক ইস্তফা দিয়েছেন। এর মধ্যে ১১ জন কংগ্রেসের, ৩ জন জেডিএস, একজন কেপিজেপি এবং একজন নির্দল বিধায়ক।
এদিন রাজ্যপালের কাছে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য দরবার করার পাশাপাশি রাজ্য বিজেপি নেতারা স্পিকারের সঙ্গে দেখা করেন বলে জানা গিয়েছে। তিনি যাতে মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য নির্দেশ দেন, তারও দাবি করেন। কেননা বিজেপির দাবি কুমারস্বামী সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।
শুক্রবার থেকে রাজ্য বিধানসভায় ১০ দিনের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে। রাজ্যপাল স্পিকারকে নির্দেশ দিতে পারেন এই দিনই সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য। জানিয়েছেন বিজেপি মুখপত্র।
বিজেপি মুখপত্র মধুসূদন জানিয়েছেন, স্পিকার মঙ্গলবার পদত্যাগী ১৩ জন বিধায়কের মধ্যে আটজনকে নির্দেশ দিয়েছেন, ফের পদত্যাগপত্র পেশ করতে। কেননা তাঁদের পদত্যাগপত্র পেশ সঠিকভাবে হয়নি। এছাড়াও বাকি ৫ জনকে বলেছে ১২ কিংবা ১৫ জুলাই তার সঙ্গে দেখা করার জন্য। বিধায়কদের সঙ্গে কথা বলেই তিনি জেনে নিতে চান তাঁদের বর্তমান অবস্থান প্রসঙ্গে।
বিজেপি মুখপত্র জানিয়েছেন, সব পদত্যাগী বিধায়ক পদত্যাগ পত্র স্পিকারের কাছে পাঠানোর পাশাপাশি রাজ্যপালের কাছেও একটা করে পদত্যাগের কপি পাঠিয়েছেন। যাতে বিধানসভায় রাজ্যপাল সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য নির্দেশ দিতে পারেন।
একজন মনোনীত-সহ ২২৫ সদস্যের কর্নাটক বিধানসভায় স্পিকারকে বাদ দিয়ে কংগ্রেসের সদস্য সংখ্যা ৭৮, জেডিএস-এর ৩৭, বিজেপির ১০৫। এছাড়াও বিএসপি, তেপিজেপি এবং নির্দল সদস্য রয়েছেন একজন করে।












Click it and Unblock the Notifications