২০১৯-এ মোদীকে আটকাতে চক্রান্ত চলছে বিশ্বব্যপী! বিরোধীদের পিছনে রয়েছে চিন-পাকিস্তান
কর্ণাটকের বিজেপি নেতা সি টি রবির দাবি, ২০১৯ সালে মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর জন্য একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।
২০১৯-এ ভারতের প্রধানমন্ত্রীর চেয়ারে নরেন্দ্র মোদীর ফেরা আটকাতে বিশ্বব্যপী এক চক্রান্ত চলছে। 'মোদী আতঙ্ক' শুধু দেশের বিরোধী দলগুলিকেই একজোট করেনি, সেই জোটে সামিল চিন পাকিস্তানের মতো বিদেশী রাষ্ট্রও। এমনই অভিযোগ করলেন কর্ণাটকের এক বিজেপি নেতার।

সদ্য কংগ্রেস-জেডিএস জোট কর্ণাটকে সরকার গড়া থেকে আটকেছে বিজেপিকে। এই রাজ্যেরই বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক সি টি রবি-র দাবি কংগ্রেস আজ একটি মামুলি দলে পরিণত হয়েছে। মোদী ফিভার বা মোদী আতঙ্কেই কংগ্রেস ও আঞ্চলিক দলগুলি বিজেপির বিরুদ্ধে জোট বেধেছে। ২০১৯-এ মোদীকে আটকাতে দলগুলি নিজেদের নীতি-আদর্শও ত্যাগ করেছে। পাশাপাশি চিন-পাকিস্তানও চায় না ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ফিরুন নরেন্দ্র মোদী। তাই এই জোটকে পিছন থেকে তারাও মদত দিচ্ছে বলে তাঁর অভিযোগ।
সি টি রবি বলেন, 'আমাদের দেশের বিরোধী দলগুলির ভাবনা-চিন্তা সবই পাকিস্তান বা চিনের মতো। ২০১৯-এ ক্ষমতায় ফেরা থেকে মোদীকে আটকাতে আন্তর্জাতিক স্তরে ষড়যন্ত্র চলছে।' কিন্তু পাকিস্তান-চিন কেন মোদীর ক্ষমতায় ফেরা আটকাতে চায়? বিজেপির রাজ্য সম্পাদকের দাবি, তাদের আশঙ্কা, মোদী তখতে থাকলে ভারত আগামী দিনে আরও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications