ঐতিহাসিক রামচন্দ্র গুহকে 'আর্বান নকশাল' তকমা বিজেপির
চলতি সপ্তাহের বৃহস্পতিবার নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ায় বেঙ্গালুরু থেকে আটক করা হয় বিশিষ্ট ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে। এদিন সংবাদমাধ্যমকে রামচন্দ্র গুহ বলেন, ''আমি গান্ধীর ছবি হাতে প্রতিবাদে সামিল হয়েছিলাম। গণতন্ত্রের বিপদ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলাম। সেই সময়েই আমাকে আটক করে পুলিশ।’’

এই ঘটনার জেরে তীব্র নিন্দায় সরব হয়েছেন দেশের বিশিষ্ট জনেরা। অন্যদিকে, ভারতীয় জনতা পার্টির কর্ণাটক শাখা শনিবার ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে 'আর্বান নকশাল' আখ্যা দিয়ে টুইটারে একটি বার্তা পোস্ট করে। টুইটে আরও বলা হয় যে, 'রামচন্দ্র গুহ হলেন শহুরে নকশাল। তাঁকে সাধারণ মানুষের কেউই চেনেন না। এই ধরনের লোকেরা সন্ত্রাস সৃষ্টি করে, হিংসাত্মক আন্দোলন করে নিজেদের অস্তিত্ব প্রমাণ করে।’ এই ঘটনার পরেই আবার তৈরি হয় বিতর্ক।
৬১ বছর বয়সী বিশিষ্ট ইতিহাসবীদ রামচন্দ্র গুহ আটক প্রসঙ্গে বলেন, " এই ঘটনা ভীষণ অগণতান্ত্রিক, শান্তিপূর্ণ প্রতিবাদের উপরে চড়াও হয়ে মানুষের গণতন্ত্রে হস্তক্ষেপ করেছে পুলিশ।"শুধু রামচন্দ্রই নন, এদিন দিল্লির লাল-কেল্লার সামনে থেকে স্বরাজ ভারত পার্টির সর্বভারতীয় সম্পাদক যোগেন্দ্র যাদবকেও আটক করা হয়েছিল।
পাশাপাশি রামচন্দ্র গুহর আটক নিয়ে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। একটি বিবৃতিতে তিনি বলেন, “এই সরকার শিক্ষার্থীদের ভয় পাচ্ছে। গান্ধীজীর পোস্টার হাতে সংবাদমাধ্যমে সিএবি নিয়ে সরব হওয়া ভারতের অন্যতম বিশিষ্ট ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে ভয় পাচ্ছে এই সরকার। আমি এই ক্ষেত্রে পুলিশের ভূমিকার নিন্দা করছি। আমাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে আন্দোলনকারীদের সঙ্গে।”
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা











Click it and Unblock the Notifications